সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 মার্চ 2026 21:47 IST
হাইলাইট
  • Poco M8 5G দাম কমার পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে
  • ফোনটির সামনে 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে আছে
  • এটি ছয় মাসের প্ল্যানে নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে

Poco M8 5G carries a dual rear camera setup

Photo Credit: Poco

Poco M8 5G জানুয়ারির শুরুতে ভারতে এসেছিল। লঞ্চের তিন মাসের মধ্যে এই মিড-রেঞ্জ ফোনটির দাম কমে গিয়েছে। শাওমির সাব-ব্র্যান্ডটি সরাসরি দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ মিলছে। পোকোর এই হ্যান্ডসেটে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, IP65 + IP66 রেটিং, রিভার্স চার্জিং, Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, 20MP সেলফি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার্স রয়েছে। চলুন ফোনটির নতুন দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco M8 5G ডিসকাউন্ট অফার 

Poco M8 5G জানুয়ারি মাসে তিনটি স্টোরেজ ভার্সনে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 19,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 21,999 টাকা রাখা হয়েছিল। তবে ফ্লিপকার্টে সমস্ত মডেলের দাম এখন 1,000 টাকা কমে গিয়েছে।

পোকোর 5G ফোনটির নতুন দাম 17,999 টাকা, 18,999 টাকা, ও 20,999 টাকা হয়েছে। আবার ICICI, HDFC, ও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য 1,000 টাকা অতিরিক্ত ছাড় থাকছে। ফলে মোট 2,000 টাকা সাশ্রয় করা যাবে। ছয় মাসের প্ল্যানে নো-কস্ট EMI-এর সুবিধা পাওয়া যাচ্ছে। এটি কার্বন ব্ল্যাক, ফ্রস্ট সিলভার, এবং গ্লেসিয়ার ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এম8 5G-এর সামনে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা FHD+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিনে রান করে। পোকো চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।

Poco M8 5G মডেলে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। এই ফোনে 5,520mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে, যা 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Light Fusion 400 সেন্সর) এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় Ultra HD, পোট্রেট, ডাইনামিক শট, 2x ইন-সেন্সর জুম, লাইভ ফটো ফিচার্স পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and appealing design
  • Bright 120Hz AMOLED display
  • Smooth everyday performance
  • Long-term software update promise
  • Bad
  • No HDR support
  • No ultra-wide camera
  • Noticeable bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 6 Gen 3
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.