আজ ফ্লিপকার্টে সেলের প্রথম 12 ঘন্টায় Poco M8 5G-এর প্রতিটি স্টোরেজ ভ্যারিয়েন্ট 3,000 টাকা সস্তায় কেনা যাবে। অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং লঞ্চ বেনিফিট অর্ন্তভুক্ত আছে। ফলে দাম 15,999 টাকা থেকে শুরু হবে। এই ফোনে 5,520mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Poco M8 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, ছয় বছর সফটওয়্যার সাপোর্ট, Dolby Atmos প্রযুক্তির সাথে ডুয়াল স্টিরিও স্পিকার, AI ডুয়াল ব্যাক ক্যামেরা, 20MP সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরও অনেক কিছু।