Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জানুয়ারী 2026 13:14 IST
হাইলাইট
  • Poco M8 5G কার্ভড AMOLED ডিসপ্লের সাথে এসেছে
  • স্মার্টফোনটি ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
  • Poco M8 5G-র সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Poco M8 5G gets a dual rear camera setup

Poco M8 5G ভারতে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি 2026 সালে পোকোর প্রথম স্মার্টফোন এবং এতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স আছে। পোকোর নয়া ফোন 3D কার্ভড AMOLED ডিসপ্লের সঙ্গে বাজারে এসেছে। এতে  IP65 + IP66 রেটিং আছে, যার ফলে ফোনের ভিতরে ধুলো বা কোনও কঠিন পদার্থ ঢুকতে পারবে না। তাছাড়া উচ্চ চাপের জলের স্প্রে-ও ফোনের ক্ষতি করতে পারবে না। হ্যান্ডসেটটি 7.35 মিলিমিটার স্লিম। Poco M8 5G মডেলের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টিরিও স্পিকার, AI ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ছয় বছর সফটওয়্যার সাপোর্ট সহ আরও অনেক কিছু।

Poco M8 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো এম8 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি  FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ওয়েট টাচ 2.0 সাপোর্ট থাকায় হাত ভেজা কিংবা তেলতেল থাকলেও টাচ কাজ করবে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Poco M8 5G মডেলে Snapdragon 6 Gen 3 প্রসেসর (4 ন্যানোমিটার) ব্যবহার করেছে কোম্পানি। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। 8 জিবি মেমোরি ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করা যাবে। পোকো চারটি মেজর Android OS আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করার কথা জানিয়েছে। ফোনটিতে 5,520mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে যা 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

পোকোর নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা (Light Fusion 400 সেন্সর) এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আছে। রিয়ার ক্যামেরায় Ultra HD, পোট্রেট, ডাইনামিক শট, 2x ইন-সেন্সর জুম, লাইভ ফটো, ও 4K ভিডিও রেকর্ডিং বৈশিষ্ট্য রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা ডাইনামিক শট ক্যাপচার করতে সক্ষম।

Poco M8 5G দাম

Poco M8 5G তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 18,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও , 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। ফ্লিপকার্টে জানুয়ারি 13 দুপুর 12টা থেকে থেকে সেল শুরু হবে। শুধুমাত্র সেলের প্রথম 12 ঘন্টায় প্রতিটি মডেলে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা বলা হয়েছে। ফলে এদের দাম যথাক্রমে 15,999 টাকা, 16,999 টাকা, ও 18,999 টাকায় নেমে আসবে। ফোনটি কার্বন ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, এবং ফ্রস্ট কালার অপশনে উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.