ফেব্রুয়ারিতে ভারতে এসেছে Poco X2। লঞ্চের কয়েক দিনের মধ্যেই এই ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। MIUI ভার্সন 11.0.4.0 আপডেটে এই ফোনে জানুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে।
Poco X2 তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
ফেব্রুয়ারিতে ভারতে এসেছে Poco X2। লঞ্চের কয়েক দিনের মধ্যেই এই ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। MIUI ভার্সন 11.0.4.0 আপডেটে এই ফোনে জানুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। সম্প্রতি Poco জানিয়েছিল Poco X2 -তে Android 11 আপডেট পৌঁছবে। এই মুহূর্তে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলছে। এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও 64 মেগাপিক্সেল ক্যামেরা।
মঙ্গলবার এক ট্যুইটে Poco X2 -তে এই আপডেট পাঠানোর ঘোষণা করেছে Poco। সাম্প্রতিকতম আপডেটে জানুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচের সঙ্গেই কিছু বাগ ফিক্স পৌঁছেছে। ওটিএ পদ্ধতিতে ধাপে ধাপে সব Poco X2 তে এই আপডেট পৌঁছবে।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
ডুয়াল সিম Poco X2-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট। সঙ্গে থাকছে 8GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Poco X2-র পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Poco X2-র ডুয়াল সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
64MP ক্যামেরার লড়াই! Poco X2 বনাম Redmi Note 8 Pro
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। Poco X2-তে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999