সফটওয়্যার আপডেট পেল Realme 1 আর Realme U1। সাম্প্রতিকতম আপডেটে এই দুই Realme ফোনে পৌঁছল ‘ডার্ক মোড’ আর অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
সফটওয়্যার আপডেট পেল Realme 1 আর Realme U1
সফটওয়্যার আপডেট পেল Realme 1 আর Realme U1। সাম্প্রতিকতম আপডেটে এই দুই Realme ফোনে পৌঁছল ‘ডার্ক মোড' আর অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। কয়েক দিন আগেই Realme জানিয়েছিল ColorOS 6.0 আপডেটের মাধ্যমে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে পৌঁছাবে ‘ডার্ক মোড'। 2018 সালে ভারতে এসেছিল Realme 1, Realme U1।
CPH1861EX_11_C.45 ভার্সানের হাত ধরে Realme 1 ফোনে নতুন আপডেট পৌঁছেছে। অন্যদিকে RMX1831EX_11_C.15 এর হাত ধরে Realme U1 ফোনে পৌঁছেছে এই আপডেট। সাম্প্রতিকতম আপডেটে এই দুই ফোনে ‘ডার্ক মোড', অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। এছাড়াও থার্ড পার্টি অ্যাপে যোগ হয়েছে অ্যাপ ক্লোনার।
Realme U1 ColorOS 6.0 আপডেট লিঙ্ক
Realme 1 ColorOS 6.0 আপডেট লিঙ্ক
Realme U1 স্পেসিফিকেশন
Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
Realme 1 স্পেসিফিকেশন
Realme 1 এ রয়েছে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।
Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12+, Galaxy Tab S12 Ultra Design Revealed in New Leak; Spotted in EPREL Database
HMD Vibe 2 Pro 5G Launched in India With 64-Megapixel Sony Camera, 6,000mAh Battery: Price, Features