50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 সেপ্টেম্বর 2026 14:49 IST
হাইলাইট
  • Realme 15 Pro 5G ফ্লিপকার্টে 2,500 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • এটি মিড-রেঞ্জে অন্যতম ফিচার সমৃদ্ধ স্মার্টফোন
  • Realme 15 Pro 5G-এর তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল

Realme 15 Pro 5G has a total three 50-megapixel cameras

Photo Credit: Realme

মিড-রেঞ্জে চমৎকার ক্যামেরার ফোন কিনতে চাইলে Realme 15 Pro 5G এখন অন্যতম সেরা বিকল্প। এক বছর আগে লঞ্চ হওয়া এই স্মার্টফোন 30,000 টাকার কাছাকাছি বাজেটের মধ্যে লেটেস্ট ফোনগুলোর ফিচার্স এবং পারফরম্যান্সকেও পিছনে ফেলবে। এটি বর্তমানে সরাসরি 2,500 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে 4,000 টাকার বেশি সাশ্রয় করা যাবে। Realme 15 Pro 5G মডেলে 7,000mAh ব্যাটারি, Snapdragon 7 Gen 4 প্রসেসর, 80W ফাস্ট চার্জিং, কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Realme 15 Pro 5G মিলছে 2,500 টাকা ডিসকাউন্টে

Realme 15 Pro 5G-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 33,499 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। তুলনাস্বরূপ, লঞ্চের সময় এই মেমরি ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা ছিল। অর্থাৎ, ক্রেতারা সরাসরি 2,500 টাকা ছাড় পাচ্ছে। এছাড়াও, Flipkart Axis ও SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,675 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

প্রতিবেদন লেখার সময় স্মার্টফোনটির ভেলভেট গ্রীন কালার অপশনে অফারটি সীমিত ছিল। এই ছাড় সীমিত সময়ের জন্য কিনা, তা জানা যায়নি। তবে এই প্রাইস রেঞ্জে এখন Realme 15 Pro 5G-এর চেয়ে ভাল ফোন নেই।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, রিয়েলমি 15 প্রো 5G হাইপারগ্লো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন অফার করে। ডিভাইসকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে IP66, IP68, ও IP69 রেটিং। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Realme 15 Pro 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচার ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেল। এই ফোনের প্রতিটি ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনের এবং পিছনের ক্যামেরা একসঙ্গে ব্যবহার করে ভিডিও তোলা যায়।

Advertisement

এই ফোনে ক্যামেরা সম্পর্কিত একাধিক ফিচার্স আছে। যেমন, AI Edit Genie এবং AI Party। প্রথমটির মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে ফটো এডিট করা যেতে পারে। একে দিয়ে মুখে বলেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ফিল্টার যোগ, ও কোনও বস্তু সরিয়ে ফেলা সহ নানা কাজ করতে সক্ষম। AI Party পার্টি বা কনসার্টের মতো পরিবেশে ছবি তোলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.