রঙ পরিবর্তন করার ক্ষমতা Realme 15 Pro Game of Thrones Edition স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও ইউনিক লুক দিয়েছে। ক্যামেরার চারপাশে ড্রাগনের নখের মতো 3D প্রতীক ও মাঝখানে ড্রাগনের চিহ্ন খোদাই করা আছে। ফোনটির সঙ্গে একঝাঁক সংগ্রহযোগ্য অ্যাক্সেসরিজ দিচ্ছে রিয়েলমি।
Realme 15 Pro 5G পূর্ববর্তী মডেলের তুলনায় 4x ক্লিয়ার জুম এবং 2x স্মুদ ট্রানজিশন অফার করবে। ফোনটির ক্যামেরায় AI MagicGlow 2.0 বৈশিষ্ট্য পাওয়া যাবে, যা ছবিতে ত্বকের স্বাভাবিক রঙ বা ন্যাচারাল স্কিন টোন ফুটিয়ে তুলবে বলে জানা গিয়েছে। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 60fps এ 4K ভিডিও রেকর্ডিং করবে৷