7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে Realme 15 Pro 5G

Realme 15 Pro 5G ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে। এটি 120fps-এ গেম খেলতে দেবে।

7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে Realme 15 Pro 5G

Photo Credit: Realme

Realme 15 Pro 5G 7.69 মিমি স্লিম হবে

হাইলাইট
  • Realme 15 Pro 5G ভারতে জুলাই 24 লঞ্চ হবে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা থাকবে
  • 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে
বিজ্ঞাপন

বর্তমানে Realme 15 5G সিরিজ নিয়ে স্মার্টফোনের জগতে জল্পনা তুঙ্গে। এই লাইনআপের অধীনে Realme 15 5G এবং Realme 15 Pro 5G জুলাই 24 ভারতে আসছে। ফোনগুলির বিভিন্ন ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে কোম্পানি। উভয় মডেলেই আর্টিফিশিয়াল ইন্টেজিলেন্স-চালিত বৈশিষ্ট থাকবে, যার মধ্যে অন্যতম AI Edit Genie। এর মাধ্যমে স্ক্রিন স্পর্শ না করে শুধু মুখে বলে ফটো এডিট করা যেতে পারে। আরেকটি ফিচার হল AI Party যা কনসার্ট, ডান্স ফ্লোর বা পার্টির মতো পরিবেশে ফটো তোলার জন্য উপযুক্ত। আগামী সপ্তাহে লঞ্চের আগেই এখন, Realme 15 Pro 5G মডেলটির ক্যামেরার বিবরণ প্রকাশ করেছে কোম্পানি। এছাড়াও, ফোনটিতে বিশাল 7,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে।

Realme 15 Pro 5G ক্যামেরা ফিচার

Realme 15 Pro 5G এর পিছনের অংশে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। ফলে ক্যামেরা বা লেন্সের নড়াচড়া কমিয়ে স্পষ্ট এবং স্থিতিশীল ছবি তুলতে সাহায্য করবে। রিয়েলমি জানিয়েছে যে, স্মার্টফোনটি সামনের ও পিছনের উভয় ক্যামেরা 60fps এ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

কোম্পানি আরও দাবি করেছে যে, রিয়েলমি 15 Pro 5G পূর্ববর্তী  Realme 14 Pro 5G এর তুলনায় 4x ক্লিয়ার জুম এবং 2x স্মুদ ট্রানজিশন অফার করবে। স্মার্টফোনটির ক্যামেরায় AI MagicGlow 2.0 বৈশিষ্ট্য পাওয়া যাবে, যা ছবিতে ত্বকের স্বাভাবিক রঙ বা 'ন্যাচারাল স্কিন টোন' ফুটিয়ে তুলবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, Realme 15 5G সিরিজের AI পার্টি ফিচারটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি তোলার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, AI এডিট জেনি ফিচারটি 20টিরও বেশি ভাষায় ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি পছন্দমতো এডিট করতে দেবে।

Realme 15 Pro 5G অন্যান্য স্পেসিফিকেশন

কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, Realme 15 Pro 5G ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে। এটি মোবাইলে 120fps-এ গেম খেলতে দেবে। ফোনটি GT Boost 3.0 এবং Gaming Coach 2.0 টেকনোলজি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য বিশাল 7,000mAh ব্যাটারি থাকবে। এটি 80W ফাস্ট চার্জিং সমর্থন করবে। পাওয়ারফুল ব্যাটারি থাকা সত্ত্বেও বডি 7.69 মিমি স্লিম হবে।

Realme 15 Pro 5G এর সামনের দিকে 4D কার্ভ+ ডিসপ্লে ব্যবহার হবে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস 6,500 নিট, স্ক্রিন-টু-বডি অনুপাত 94 শতাংশ, এবং টাচ স্যাম্পলিং রেট 2,500 হার্টজ। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন পেয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে IP69 রেটিং থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »