Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার

Realme 16 5G তিনটি মেমোরি অপশনে বিক্রি হবে ও টপ মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মিলবে।

Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার

Photo Credit: Realme

Realme 16 5G has two 50-megapixel cameras

হাইলাইট
  • Realme 16 5G ফোনের সমস্ত মেমোরি অপশনে 3,000 টাকা ছাড় মিলবে
  • রিয়েলমি এক্সচেঞ্জ অফার ও প্রি-বুকিং গিফট দিতে পারে
  • Realme 16 5G-এর সামনে ও পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

Realme 16 5G এপ্রিল 2 ভারতে লঞ্চ হচ্ছে। লঞ্চের এখনও ক'দিন এখনও বাকি থাকতেই এখন আসন্ন ফোনের দাম ফাঁস হয়ে গিয়েছে। এটি তিনটি মেমোরি অপশনে বিক্রি হবে। টপ মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে রিয়েলমি। আসলে ডিভাইসের পিছনের অংশের ক্যামেরা বারে একটি গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। Realme 16 5G মডেলে 7,000mAh টাইটান ব্যাটারি, IP69 রেটিং, 60W ফাস্ট চার্জিং সাপোর্ট, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স রয়েছে।

 Realme 16 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

প্যাশনেটগিকজের রিপোর্ট অনুসারে, Realme 16 5G মডেলের বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হবে। অন্য দিকে, হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা ও 36,999 টাকায় পাওয়া যাবে। তবে রিয়েলমি ডিসকাউন্ট অফার করবে, যা দাম কিছুটা কমিয়ে আনবে।

Realme 16 5G স্মার্টফোনের সব ভ্যারিয়েন্টে 3,000 টাকা ডিসকাউন্ট দেবে কোম্পানি। ফলে ফোনের দাম 28,999 টাকা থেকে শুরু হবে। এছাড়াও 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস থাকছে। পাশাপাশি রিপোর্টে আরও দাবি করা হয়েছে, রিয়েলমি এপ্রিলের 5 তারিখ পর্যন্ত প্রি-বুকিং করা ক্রেতাদের 8,000 টাকার উপহার দেবে। যদিও সংস্থা এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Realme 16 5G স্পেসিফিকেশন

রিয়েলমি 16 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। এতে IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকায় 30 মিনিট ধরে 6 মিটার পর্যন্ত জলের নিচে ডুবে থাকলেও ডিভাইসের ক্ষতি হবে না।

রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে দেখা যাবে। এটি f/1.7 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্টের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল মনোক্রম লেন্স নিয়ে গঠিত হবে। সেলফি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেল সেন্সর। ব্যাক ক্যামেরায় নাইট মোড, সিনেমাটিক, স্লো মোশন, ডুয়াল-ভিউ ভিডিও, এবং টাইম-ট্রাভেলের মতো একাধিক শুটিং মোড মিলবে।

Realme 16 5G রান করবে অক্টা-কোর MediaTek Dimensity 6400 Turbo চিপসেটে। আসন্ন ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড থাকবে। সংস্থা তিনটি মেজর Android আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি প্যাচ আপডেট দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »