Realme 16 5G vs Poco X8 Pro 5G: 35,000 টাকার নিচে কোন ফোন সেরা? জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 এপ্রিল 2026 17:37 IST
হাইলাইট
  • Realme 16 5G-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Poco X8 Pro চলে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরে
  • উভয় ফোনে AMOLED ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা আছে

Here is a specifications-based comparison between the Realme 16 5G and Poco X8 Pro 5G

Photo Credit: Realme/Poco

ভারতে 35,000 টাকা বাজেটের মধ্যে একাধিক ব্র্যান্ডের ভাল স্মার্টফোন রয়েছে। যদি লেটেস্ট মডেলের প্রসঙ্গে আসি, তাহলে Realme 16 5G এবং Poco X8 Pro 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলছে। উভয় ফোনের দাম প্রায় সমান ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু ইউনিক ফিচার আছে। Poco X8 Pro 5G যদি পারফরম্যান্সে নজর কাড়ে, তাহলে Realme 16 5G সেলফি ক্যামেরায় মন জয় করছে। ফলে প্রশ্ন উঠছে এদের মধ্যে সেরা কে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে ফোন দু'টির স্পেসিফিকেশনের মধ্যে তুলনা রইল৷ ফলে ক্রেতাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হবে।

Realme 16 5G vs Poco X8 Pro 5G: ডিসপ্লে

Realme 16 5G-এর সামনে 6.57 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে।

Poco X8 Pro 5G একটি 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা 1.5K রেজোলিউশন (1,268 x 2756 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, এবং 68 বিলিয়ন কালার অফার করে। ডিসপ্লে ডিপার্টমেন্টে পোকোকে এগিয়ে রাখা যেতে পারে।

Realme 16 5G vs Poco X8 Pro 5G: পারফরম্যান্স, ব্যাটারি, চার্জিং

Realme 16 5G মডেলে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ও 7,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 12 জিবি LPDDR4x র‍্যাম, সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ, 60W ফাস্ট চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট আছে। Poco X8 Pro চলে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট এবং 6,500mAh ব্যাটারিতে। এটি 12 জিবি LPDDR5x র‍্যাম, সর্বোচ্চ 256 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ, 100W ফাস্ট চার্জিং, ও 27W রিভার্স চার্জিং সাপোর্টের সাথে এসেছে।

পারফরম্যান্সে পোকোর জয় নিশ্চিত। কারণ Dimensity 8500 Ultra চিপসেটের সাথে Dimensity 6400 Turbo প্রসেসরের কোনও তুলনা হয় না। Poco X8 Pro আনটুটু বেঞ্চমার্কে 2.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি কুড়িটির বেশি গেমে 120fps গেমিং সাপোর্ট করে। ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে রিয়েলমি 500mAh এগিয়ে থাকলেও, 100W ফাস্ট চার্জিং-এর সৌজন্যে পোকোর ফোনটিকেই এগিয়ে রাখবো আমরা।

Realme 16 5G vs Poco X8 Pro 5G: ক্যামেরা

রিয়েলমির 16 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স আছে। ক্যামেরা বারের পাশে একটি ছোট আয়না বসানো আছে, যার মাধ্যমে ব্যাক ক্যামেরা ব্যবহার করে নিজের মুখ দেখা যাবে। অর্থাৎ রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তুলতে পারবেন। আবার সেলফির জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

পোকো এক্স8 প্রো 5G-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পোকোর ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকলেও, রিয়েলমির লেটেস্ট মডেল শুধুমাত্র FHD ভিডিও শুট করতে পারে।

ব্যাক ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটির দিক থেকে পোকো এক্স8 প্রো 5G নিঃসন্দেহে এগিয়ে। তবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সৌজন্যে রিয়েলমি 16 5G অপেক্ষাকৃত উন্নত মানের সেলফি তুলতে পারবে।

Advertisement

Realme 16 5G vs Poco X8 Pro 5G: দাম

Realme 16 5G-এর বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকায় পাওয়া যাবে।

অন্য দিকে, Poco X8 Pro 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় লঞ্চ হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 35,999 টাকা রাখা হয়েছে।

Realme 16 5G vs Poco X8 Pro 5G: কোন ফোন কিনবেন?

প্রাথমিক তুলনায় Realme 16 5G শুধুমাত্র সেলফি ক্যামেরা ও ব্যাটারি বিভাগে এগিয়ে থাকছে। যেখানে Poco X8 Pro 5G ডিসপ্লে, প্রসেসর, রিয়ার ক্যামেরা, ভিডিও শুটিং,ও ফাস্ট চার্জিং-এর মতো মানদন্ডে রিয়েলমিকে অনেকটা পিছনে ফেলেছে। ফলে দুই নয়া ফোনের প্রতিযোগিতায় Poco X8 Pro 5G জয়ী।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP69-rated design
  • Bright and vibrant 120Hz display
  • Battery can easily last over a day of use
  • Bad
  • Poor gaming performance
  • Speakers could have sounded better
  • Cropped frame on primary camera
  • Poor overall camera performance
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6400 Turbo
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.