Realme 16 5g

Realme 16 5g - ख़बरें

  • ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
    Realme 16 Pro 5G Harry Potter Edition বাদামী রঙের লেদারের মতো টেক্সচারযুক্ত প্যানেলের সঙ্গে ভারতে এসেছে। UV লাইটে ফোনের পিছনে হগওয়ার্টসের চারটি ঘরের প্রতীক স্পষ্ট হয়ে ওঠে ও প্রতিটি ঘরে আলাদা রঙ দেখা যায়। ফোনটি হগওয়ার্টসের থিমে তৈরি একটি বিশেষ গিফট বক্সের সঙ্গে আসবে। বক্সের মধ্যে হগওয়ার্টস থেকে পাঠানো চিঠি, ট্রেনের ট্রিকিট, বুকমার্ক, পোস্টকার্ড, ও হগওয়ার্টসের লোগো খচিত একটি ফোন কেস রয়েছে। Realme Buds T500 Pro Harry Potter Edition বাদামি রঙের বডি ও সিলিকন ইয়ার টিপের সঙ্গে এসেছে। ইয়ারবাডের স্টেমে মেটালিক গোল্ড কালারের অংশ আছে, যেখানে হগওয়ার্টস ক্রেস্টের নকশা সুক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডিভাইসের চার্জিং কেসের বাইরেও বাদামি রঙের লেদারের মতো টেক্সচার আছে। কেসের সামনে বড় করে ক্রেস্ট আছে।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Realme Narzo Days সেল শুরু, 11,499 টাকায় নতুন মডেল, 10,001mAh ব্যাটারি ফোনে কত ছাড় দেখুন
    Realme Narzo Days Sale অ্যামাজনে জুন 16 পর্যন্ত চলবে। সংস্থাটি তাদের Narzo সিরিজের একাধিক স্মার্টফোনে সীমিত সময়ের জন্য একাধিক অফারের ঘোষণা করেছে। ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বিনিফিট, নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়, এবং EMI অপশনের সুবিধা পাবেন।
  • Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
    Realme 16T 5G ভারতে মে 22 লঞ্চ হচ্ছে। ফোনের অন্যতম আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে, ফুল চার্জে সাধারণ ব্যবহারে তিন দিন পর্যন্ত চলবে। একবার চার্জ দিলে টানা 11 ঘন্টা 60FPS-এ BGMI খেলা যাবে। এছাড়াও, 34 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং 21.9 ঘন্টা নেভিগেশন অফার করবে। এতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ওভারচার্জ প্রোটেকশন, রিভার্স চার্জিং, এবং উন্নত টেম্পারেচার প্রোটেকশনের মতো স্মার্ট ফিচার্স মিলবে।
  • রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
    Realme 16x 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ন্ডস (BIS)-এর ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। অর্থাৎ ফোনটি ভারতে আসতে আর বেশি দেরি নেই। এটি Realme 15x 5G মডেলের উত্তরসূরী হবে, যা 2025 সালের অক্টোবরে 16,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল।
  • Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
    টিপস্টার অভিষেক যাদবের পোস্ট অনুসারে, Realme 16x 5G ভারতে RMX5270 মডেল নম্বরের সাথে শীঘ্রই লঞ্চ হতে পারে। এটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে। ফোনটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। গত বছর অক্টোবরে লঞ্চের সময় পূর্বসূরী Realme 15x 5G-এর দাম 16,999 টাকা থেকে শুরু হয়েছিল। তাই Realme 16x 5G-এর দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
  • Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
    Realme C100 4G বিশাল 8,000mAh ব্যাটারি নিয়ে এসেছে, যা ফোনটির 5G ভার্সনের থেকে 1,000mAh বেশি ক্যাপাসিটি। ফোনটি MediaTek Helio G92 Max প্রসেসরে সান করে। ফিচার্সের মধ্যে রয়েছে একাধিক IP রেটিং (IP66 + IP68 + IP69 + IP69K), আর্মরশেল গ্লাস প্রোটেকশন, রিভার্স চার্জিং, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, NFC, Android 16, ইত্যাদি।
  • 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
    Realme Narzo 100 Lite 5G এপ্রিল 14 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনটির ডিজাইন ও একাধিক ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, IP64 জল ও ধুলোরোধী রেটিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 13MP AI রিয়ার ক্যামেরা, Dimensity 6300 প্রসেসর এবং Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিনের সাথে আসছে।
  • Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
    ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Realme 16 5G অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ও কোটাকের ডেবিট ও ক্রেডিট কার্ডে কিনলে 2,290 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের নো-কস্ট EMI অপশনে 4,540 টাকা পর্যন্ত ছাড় মিলছে। 12 মাসের প্ল্যানে 2,284 টাকা মাসিক কিস্তি দিতে হবে।
  • Realme 16 5G vs Poco X8 Pro 5G: 35,000 টাকার নিচে কোন ফোন সেরা? জেনে নিন
    Realme 16 5G মডেলে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ও 7,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সে পোকোর জয় নিশ্চিত। কারণ Poco X8 Pro 5G-এর Dimensity 8500 Ultra চিপের সাথে রিয়েলমির প্রসেসরের কোনও তুলনা হয় না। এটিআনটুটু বেঞ্চমার্কে 2.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। কুড়ির বেশি গেমে 120fps গেমিং সাপোর্ট করে। পোকোর ফোনে 100W ফাস্ট চার্জি সাপোর্টও আছে।
  • Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
    Realme 16 5G ভারতে 31,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে 29,000 টাকায় পাওয়া যাবে। রিয়েলমির নতুন ফোনে 7,000mAh টাইটান ব্যাটারি, Dimensity 6400 Turbo প্রসেসর, IP69 জল ও ধুলোরোধী রেটিং, 60W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল পোট্রেট সেলফি ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 300 শতাংশ অডিও বুস্টের সাথে স্টেরিও স্পিকার, রিভার্স চার্জিং সাপোর্ট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ফেসিয়াল রিকগনিশনের মতো ফিচার আছে।
  • Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
    Realme 16 5G ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন থাকবে। হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকায় পাওয়া যাবে। তবে রিয়েলমি এক্সচেঞ্জ অফার এবং ডিসকাউন্ট দেবে। ফলে দাম কিছুটা কমে আসবে।
  • Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
    রিয়েলমি 16 5G এপ্রিলের 2 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ভারতে আসছে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এয়ার হোয়াইট ও এয়ার ব্ল্যাক রঙের বিকল্পে বিক্রি হবে। ফ্লিপকার্টে লাইভ হওয়া মাইক্রোসাইট ফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। 6,050 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখবে। দুর্দান্ত সাউন্ডের জন্য 300 শতাংশ ভলিউম বুস্ট সহ স্টেরিও স্পিকার আছে। একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে কোম্পানি।
  • Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
    রিয়েলমি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে Realme 16 5G মডেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে। হ্যান্ডসেটের পিছনের ক্যামেরা মডিউলের পাশে একটি ছোট আয়না বসানো আছে, যার মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরার বদলে রিয়ার ক্যামেরার ব্যবহার করে সেলফি তুলতে পারবেন। মূলত এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে সংস্থা।
  • Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
    অফিসিয়াল লঞ্চের আগেই Realme C100 5G-এর ডিজাইন, কালার অপশন, ও স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে চলে এসেছে। রিয়েলমির নতুন ফোনে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, MediaTek Dimensity 6300 প্রসেসর, 144Hz ডিসপ্লে, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও Android 16 প্রি-ইনস্টলড থাকবে বলে জানা গিয়েছে।

Realme 16 5g - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »