Realme 16 5G মডেলকে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে প্রচার করছে কোম্পানি।
Photo Credit: Realme
Realme 16 5G is claimed to be India's first 'Selfie Mirror Phone'
Realme 16 Pro এবং Realme 16 Pro+ জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। সংস্থা এবার খুব শীঘ্রই স্ট্যান্ডার্ড Realme 16 5G মডেলটিকে দেশের বাজারে আনতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়া আজ আসন্ন ফোনের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, এটি ভারতের প্রথম সেলফি মিরর স্মার্টফোন। সহজ কথায় বললে, ডিভাইসের ব্যাক প্যানেলে ছোট গোল আয়না দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরার বদলে রিয়ার ক্যামেরার ব্যবহার করে সেলফি তুলতে পারবেন। Realme 16 5G নতুন বছরের প্রথম দিকে গ্লোবাল মার্কেটে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও Dimensity 6400 Turbo চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।
রিয়েলমি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে Realme 16 5G মডেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে। হ্যান্ডসেটের পিছনের ক্যামেরা মডিউলের পাশে একটি মিরর বসানো আছে। আয়নার মাধ্যমে মুখ দেখে উন্নত ব্যাক ক্যামেরা দিয়েই সেলফি তোলা সম্ভব হবে। মূলত এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করছে তারা। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে।
রিয়েলমি 16 5G মডেলের ডিজাইন কিছুটা iPhone Air ও Google Pixel 10 সিরিজ থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। ফোনের সাদা রঙের ভ্যারিয়েন্টে পিছনের প্যানেলের উপরের দিকে একটি হরাইজন্টাল ক্যামেরা বারে দু'টি সেন্সর অবস্থান করছে। রিয়েলমি ফিচার্স সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানুয়ারিতে ভিয়েতনামে লঞ্চ হওয়ার ফলে ফোনটির কোনও তথ্য আর অজানা নেই।
রিয়েলমি 16 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন অফার করে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি, যার সাথে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ফোনটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সাথে যুক্ত।
Realme 15 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। রিয়েলমির নতুন ফোনে IP66 + IP68 + IP69K জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, রিভার্স চার্জিং, DT Star D+ স্ক্রিন প্রোটেকশন, 6,050 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999