Realme 16 5G ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে 4,500 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি।
Photo Credit: Realme
Realme 16 5G features a 50-megapixel selfie camera
Realme 16 5G আয়না লাগানো ক্যামেরার সাথে গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ রিয়েলমির নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফারে 4,500 টাকা পর্যন্ত ছাড়ে ফোনটিকে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই স্মার্টফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য। ব্যাক প্যানেল অবস্থিত ক্যামেরা বারে একটি গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। আবার সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। Realme 16 5G ফোনে 7,000mAh টাইটান ব্যাটারি, IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 60W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে।
Realme 16 5G-এর বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকায় কেনা যাবে। এটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ও কোটাকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,290 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। BHIM, গুগল পে, ক্রেড, ফোনপে, ও পেটিএম-এর মতো UPI অ্যাপে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বেস মডেলে 3,598 টাকা ক্যাশব্যাক পাবে।
এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্কের নো-কস্ট EMI অপশনে 4,540 টাকা পর্যন্ত ছাড় মিলছে। 12 মাসের প্ল্যানে 2,284 টাকা মাসিক কিস্তি দিতে হবে। ফোনটি এয়ার হোয়াইট এবং এয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 16 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস পেয়েছে। ফোনটি তিনটি OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স আছে। ডিভাইসটি MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দ্বারা চালিত। এতে IP69 রেটিং থাকায় 30 মিনিট ধরে 6 মিটার পর্যন্ত জলের নিচে ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ফেসিয়াল রিকগনিশন ফিচার রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999