Realme 16x 5G এখন BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX5270 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে।
Photo Credit: Realme
Realme 15x (pictured) was launched in india in October, 2025
Realme 16x 5G ভারতে আসতে আর বেশি দেরি নেই। Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G গত জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। Realme 16 5G এপ্রিলের শুরুর দিকে ভারতে এসেছে। Realme 16 লাইনআপের চতুর্থ মডেল এখন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ন্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। অর্থাৎ ফোনটি এই মাসে বা জুনের মধ্যে বাজারে রিলিজ হতে পারে। যদিও রিয়েলমি এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জায়ায়নি। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Realme 16x 5G তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এটি গত বছরের Realme 15x 5G-এর উত্তরসূরী হিসেবে আসছে।
Realme 16x 5G এখন BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX5270 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে, যা খুব তাড়াতাড়ি লঞ্চের দিকে ইঙ্গিত করছে। যদিও লিস্টিংটি ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে গত মাসে কালার অপশন ও মেমোরি ভ্যারিয়েন্ট সম্পর্কিত লিক ডিভাইসটির সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করেছে।
রিপোর্ট অনুসারে, রিয়েলমি 16এক্স 5G এটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে। ফোনটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। পূর্বসূরি Realme 15x 5G গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়ার সময় 16,999 টাকা থেকে দাম শুরু হয়েছিল।
বেস মডেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা রেখেছিল কোম্পানি। Realme 16x 5G-এর দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
স্পেসিফিকেশন ও ফিচারের কথা বললে, Realme 15x-এর সামনে 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ফোনে থাকা 7,000mAh ব্যাটারি 60W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং অফার করে।
Realme 15x 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটের ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি গোল পালস লাইট আছে, যা নোটিফিকেশনে আসলে জ্বলে উঠবে। এটি নয়টি রঙ ও পাঁচটি গ্লোয়িং মোডে কাস্টমাইজ করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals