Realme 16 5G-এর ক্যামেরা মডিউলে একটি গোল আয়না রয়েছে, ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে।
Photo Credit: Realme
Realme 16 5G is equipped with a 50-megapixel selfie camera
Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G জানুয়ারির শুরুতে ভারতে এসেছিল। আজ স্ট্যান্ডার্ড Realme 16 5G এপ্রিলের 2 তারিখে ভারতে লঞ্চের ঘোষণা করেছে সংস্থা। রিয়েলমি ইতিমধ্যেই ফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। আসন্ন হ্যান্ডসেটের ডিজাইনে বড় চমক রয়েছে। এই ফোনের পিছনের অংশে উপরের দিকে অবস্থিত ক্যামেরা বারের প্রান্তে একটি গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করা হচ্ছে। Realme 16 5G-এর সামনে এবং পিছনে উভয় দিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
রিয়েলমি 16 5G এপ্রিলের 2 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ভারতে আসছে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এয়ার হোয়াইট ও এয়ার ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। ফোনের ডিজাইন কিছুটা iPhone Air ও Google Pixel 10 সিরিজ থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। পিছনের প্যানেলের উপরের দিকে একটি হরাইজন্টাল ক্যামেরা বারে দু'টি সেন্সর অবস্থান করছে।
Realme 16 5G নতুন বছরের শুরুতে ভিয়েতনামে রিলিজ হয়েছে। এছাড়াও, ফ্লিপকার্টের মাইক্রোসাইট একাধিক তথ্য সামনে এনেছে। এটি 6.57 ইঞ্চি দৈর্ঘ্যের অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এতে IP69 Pro স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং মিলবে। ফলে 6 মিটার পর্যন্ত জলের গভীরতায় 30 মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না।
রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল) ও একটি সেকেন্ডারি লেন্স থাকবে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার কথা প্রথমেই বলা হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে। সংস্থা তিনটি মেজর Android OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে। ফোনটি 8.1 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।
Realme 16 5G-এর চিপসেটের নাম এখনও ঘোষণা হয়নি, তবে ডিভাইসটির গ্লোবাল ভার্সন MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দ্বারা চালিত। এতে 7,000mAh পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। সাথে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 6,050 বর্গমিমি এয়ারফ্লো ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখবে। দুর্দান্ত সাউন্ডের জন্য 300 শতাংশ ভলিউম বুস্ট সহ স্টেরিও স্পিকার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale