Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 নভেম্বর 2026 14:53 IST
হাইলাইট
  • Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে
  • এই ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকতে পারে
  • Realme এখনও ফোনের লঞ্চ কনফার্ম করেনি

Realme 17 Pro is expected to succeed the Realme 16 Pro 5G

Photo Credit: Realme

রিয়েলমির নম্বর সিরিজের ফোন বাজারে আসতে খুব বেশি দেরি নেই। Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G লঞ্চ হয়েছিল গত জানুয়ারি মাসে। এবার সংস্থা Realme 17 Pro সিরিজ লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ Realme 17 Pro মডেলের একাধিক স্পেসিফিকেশন ও ফিচার্সের লিস্ট অনলাইনে ফাঁস হয়েছে। রিপোর্ট বলছে, রিয়েলমির ওই আসন্ন স্মার্টফোনে বিশাল 10,000mAh ব্যাটারি, IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং, ডুয়াল ব্যাক ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং নতুন ColorsOS 17 কাস্টম স্কিন থাকবে।

Realme 17 Pro ফোনের স্পেসিফিকেশন ও ফিচার্স (সম্ভাব্য)

এক্সপার্টপিক রিয়েলমি 17 প্রো মডেলের বিভিন্ন স্পেকস ও বৈশিষ্ট্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুসারে, রিয়েলমির নতুন ফোনের অন্যতম আকর্ষণ হবে শক্তিশালী 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। আগেও বিভিন্ন সূত্র এমনই ক্যাপাসিটি ব্যাটারি থাকার দাবি করেছিল। এই হ্যান্ডসেটে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।

Advertisement

Realme 17 Pro রান করবে MediaTek Dimensity 7300 প্রসেসর। এই মিড-রেঞ্জ অক্টা-কোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত। এটি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স কোর এবং চারটি 2.0 গিগাহার্টজ এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। এতে ARM Mali-G615 MC2 জিপিইউ আছে।

রিয়েলমির নতুন ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে। ব্যাক ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে।

Realme 17 Pro চলবে Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম সফটওয়্যারে। কারণ RealmeUI বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, পূর্বসূরি Realme 16 Pro 5G মডেলে OIS ও ডুয়াল পিক্সেল PDAF প্রযুক্তি-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

Advertisement

ডিভাইসের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Dimensity 7300 Max চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনে থাকা 7,000mAh টাইটান ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 16 Pro ভারতে লঞ্চের সময় দাম ছিল 31,999 টাকা। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। পরবর্তীতে মেমরি চিপের ঘাটতি ফোনটির দাম একাধিকবার বাড়িয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  2. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  3. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  4. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  5. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  6. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  7. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  8. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  9. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  10. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.