8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। দাম বাড়ার পরে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 কিনতে 9,499 টাকা খরচ হবে। তবে 4GB RAM ভেরিয়েন্ট এখনো 10,990 টাকায় পাওয়া যাবে।
8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2
এই মুহুর্তে ভারতে Realme র চারটি স্মার্টফোন বিক্রি হয়। এই ফোনগুলি হল Realme 1, Realme C1, Realme 2 আর Realme 2 Pro। সম্প্রতি কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন দাম দাড়তে পারে কোম্পানির স্মার্টফোনের। টুইটারে দীপাবলীর পরে Realme ফোনের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মাধব। এবার Flipkart এ Realme 2 আর Realme C1 ফোনের দাম এক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হল।
8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। দাম বাড়ার পরে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 কিনতে 9,499 টাকা খরচ হবে। তবে 4GB RAM ভেরিয়েন্ট এখনো 10,990 টাকায় পাওয়া যাবে।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। এবার সেই ফোনের দাম এক হাজার টাকা বেড়ে হল 7,999 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে Realme 2 Pro।
ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।
ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus 16 Camera Specifications Revealed; Will Feature a 200-Megapixel Primary Camera and More
Bethesda Says Obsidian's Creative Identity Will Not Change After Xbox Restructuring