Realme 3 ও Realme 3i-তে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই দুই ফোনে Color OS এর পরিবর্তে Realme UI স্কিন চলবে।
Realme 3 ও Realme 3i-তে Android 10 আপডেট পৌঁছেছে
Realme 3 ও Realme 3i-তে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই দুই ফোনে Color OS এর পরিবর্তে Realme UI স্কিন চলবে। যোগ হয়েছে নতুন জেসচার নেভিগেশন। এছাড়াও তিনটি আঙুল দিয়ে সোয়াইপ করে সহজেই স্ক্রিনশট নেওয়া যাবে। নতুন অ্যানিমেশনের সঙ্গেই কাজে একাগ্রতার জন্য যোগ হয়েছে ‘ফোকাস মোড'। ধাপে ধাপে সব Realme 3 ও Realme 3i-তে Android 10 আপডেট পৌঁছবে।
নিজস্ব ফোরামে পোস্ট করে এই দুই ফোনে Android 10 আপডেটের খবর প্রকাশ করেছে Realme। RMX1821EX_11.C.09 ফার্মওয়ারের হাত ধরে Realme 3 ও Realme 3i-তে Android 10 পৌঁছবে। ফোনের সেটিংস মেনুতে সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করা যাবে।
ডুয়াল সিম Realme 3 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জর।
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
অন্যদিকে Realme 3i-তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P60 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme 3i ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারে করেছে Realme।
কানেক্টিভিটির জন্য Realme 3i ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme 16 Pro 5G Harry Potter Edition Launched in India: Price, Specifications
OnePlus 16 Design, Colours and Storage Variants Revealed as Phone Goes Up for Pre-Order in China
Apple’s First Smart Home Display Could Launch Next Month: Here's What You Need to Know