আজ দুপুরে পাওয়া যাবে Realme 5 Pro: কখন শুরু সেল?

Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM।

আজ দুপুরে পাওয়া যাবে Realme 5 Pro: কখন শুরু সেল?

Realme 5 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

হাইলাইট
  • Realme 5 Pro ফোনে Snapdragon 712 চিপসেট থাকছে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে 4,035mAh ব্যাটারি
বিজ্ঞাপন

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro। আজ দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে এই স্মার্টফোন পাওয়া যাবে। Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM।

Realme 5 Pro এর দাম

Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro।

লঞ্চ অফারে বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় ক্যামশব্যাক আর সহজ ইএমআই এর সুযোগ।

Realme 5 Pro স্পেসিফিকেশন

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass 3+ এর সুরক্ষা।

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »