মঙ্গলবার দুপুর 12 টায় আবার Realme 5 বিক্রি হবে। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে।
Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro আর Realme 5। নতুন Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Realme 5। মঙ্গলবার দুপুর 12 টায় আবার এই ফোন বিক্রি হবে। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এছাড়াও Realme 5 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট।
Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।
আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5। জিও গ্রাহকদের জন্য থাকছে 7,000 টাকা পর্যন্ত সুবিধা আর মাত্র 99 টাকায় পাওয়া যাবে কমপ্লিট মোবাইল প্রোটেকশন।
Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later