15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি

Realme C100i ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে।

15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি

Photo Credit: Realme

Realme C100i has a 6,500mAh battery

হাইলাইট
  • Realme C100i ভারতে 15,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি ও IP64 রেটিং অফার করে
  • Realme C100i এখন Flipkart থেকে কেনা যাচ্ছে
বিজ্ঞাপন

Realme C100i বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির বাজেট C সিরিজের নতুন মডেল, যা 15,000 টাকার কমে দেশের বাজারে উপলব্ধ হবে। আজ থেকেই ফোনটির বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের জন্য একটাই স্টোরেজ অপশন থাকছে। Realme C100i শক্তিশালী 6,500mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 120Hz আল্ট্রা স্মুদ ডিসপ্লে, ও IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংয়ের সঙ্গে এসেছে। এই হ্যান্ডসেটে রিভার্স চার্জিং, রেইন টাচ মোড, 300 শতাংশ আলট্রা ভলিউম, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিভিন্ন ফিচার্স রয়েছে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Realme C100i দাম

Realme C100i ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ পাওয়া যায়। কোম্পানি 250 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। অফারটি যোগ্য স্টুডেন্টদের জন্য৷ রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর ও, ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটি মিডনাইট ব্ল্যাক এবং স্কাইলাইন সিলভার কালার অপশনে উপলব্ধ।

Realme C100i স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি সি100আই 6.75 ইঞ্চি এলসিডি স্ক্রিনের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, 16.7 মিলিয়ন কালার, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Realme C100i সিঙ্গেল রিয়ার ক্যামেরা পেয়েছে, যা f/2.0 অ্যাপারচার এবং অটোফোকাস সাপোর্টযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করা যাবে।

Realme C100x-এর প্রসেসর 5G কানেক্টিভিটি সাপোর্ট করে না। এটি 4 জিবি LPDDR4X র‍্যাম ও 64 জিবি UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 8.7 মিমি পুরু ও ওজন 210 গ্রাম। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারফ্রিন্ট স্ক্যানার আছে।

রিয়েলমির এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। রিভার্স চার্জিং ফিচার ফলে ফোন থেকে অন্য হ্যান্ডসেট, ইয়ারবাড, ও স্মার্টওয়াচ চার্জ দেওয়া যাবে। সংস্থার দাবি, ফুল চার্জে 10 ঘন্টার বেশি গেম খেলতে পারবে ইউজাররা। আবার 1 শতাংশ চার্জে ফোনে 25 মিনিটের বেশি কথা বলা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »