আজ কেনা যাবে Realme C2, কখন শুরু সেল?

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 14 জুন 2019 13:48 IST
হাইলাইট
  • Realme C2 এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ
  • Realme C2 এর দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে
  • এপ্রিল মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল

এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Realme C2

শুক্রবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme C2। এপ্রিল মাসে Realme 3 Pro এর সাথেই লঞ্চ হয়েছিল এই ফোন। Realme 1 এর মতো Realme C2 এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ। Realme C2 ফোনে থাকছে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। এই ফোনের  ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। Redmi 7 আর Samsung Galaxy M10 এর মতো বাজেট স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme C2 পাওয়া যাবে।

Realme C2 এর দাম

2GB RAM আর 16GB স্টোরেজে Realme C2 এর দাম 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে Realme C2 কিনতে 7,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড ব্লু কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।  শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme অনলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

Realme C2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful design
  • Up-to-date software
  • Very good battery life
  • Bad
  • Below-average cameras
  • Weak performance
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.