Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে

Realme GT 8 Pro প্রথম স্মার্টফোন যেখানে জাপানের Ricoh-এর সহযোগিতায় তৈরি ক্যামেরা ব্যবহার হয়েছে।

Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে

Photo Credit: Realme

Realme GT 8 Pro features a Ricoh GR-tuned rear camera system

হাইলাইট
  • Realme GT 8 Pro এর ডিসপ্লে 2K রেজোলিউশন সাপোর্ট করে
  • স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • Realme GT 8 Pro মডিউলার ক্যামেরা আইল্যান্ডের সাথে এসেছে
বিজ্ঞাপন

Realme GT 8 Pro আজ বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। একে 2025 সালের অন্যতম বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বললে অত্যুক্তি করা হবে না। অক্টোবরে চীনে আত্মপ্রকাশ পর থেকেই ভারতে আগমন নিয়ে অপেক্ষা শুরু হয়েছিল। আজ তার অবসান ঘটেছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ এসেছে। Realme GT 8 Pro এর প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে Hyper Vision+ AI চিপ, 2K রেজোলিউশন ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Ricoh GR-টিউনড ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, মডিউলার ক্যামেরা আইল্যান্ড। সংস্থা Realme GT 8 Pro Dream Edition নামে একটি কাস্টম এডিশন মডেলও লঞ্চ করেছে, যা রিয়েলমি ও অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ উদ্যোগ। ফোনটির রঙ সবুজ এবং পিছনের প্যানেলের মাঝখানে অ্যাস্টন মার্টিনের বিখ্যাত টু-উইং বা দুই ডানার লোগো আছে।

Realme GT 8 Pro ডিসপ্লে স্পেসিফিকেশন

Realme GT 8 Pro এর সামনের দিকে 6.79 ইঞ্চি LTPO AMOLED LTPO ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (1,440 x 3,136 পিক্সেল), DC ডিমিং, 7,000 নিট পিক ব্রাইটনেস, Dolby Vision, এবং HDR10+ সমর্থন করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে Corning Gorillla Glass প্রোটেকশন আছে যা স্ক্রিনকে আঘাত ও আঁচড় থেকে রক্ষা করবে।

Realme GT 8 Pro ক্যামেরা

Realme GT 8 Pro প্রথম স্মার্টফোন যেখানে জাপানের Ricoh-এর সহযোগিতায় তৈরি ক্যামেরা ব্যবহার হয়েছে। স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং f/2.6 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম, ও 120x হাইব্রিড জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এটি বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। অর্থাৎ, ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো বদলে নিতে পারবেন। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে ইউনিক ডিজাইন আছে।

Realme GT 8 Pro পারফরম্যান্স ও ব্যাটারি

রিয়েলজি জিটি 8 প্রো 3 ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme GT 8 Pro দাম

Realme GT 8 Pro এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 78,999 টাকা। ফোনটি সাদা এবং নীল রঙে উপলব্ধ হবে। লঞ্চ অফারের অংশ হিসেবে 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 67,999 টাকা ও 73,999 টাকায় নেমে আসবে। রিয়েলমির অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে নভেম্বর 25 থেকে সেল শুরু হবে। Realme GT 8 Pro Dream Edition 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভার্সনে এসেছে যার দাম 79,999 টাকা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium, IP69-rated design
  • Interchangeable camera deco
  • Good for gaming
  • 144Hz high-refresh rate display
  • Capable 200MP telephoto camera
  • Excellent battery life with fast charging
  • Smooth and lag-free UI
  • Ricoh mode is fun
  • Bad
  • Spammy notifications from system apps
  • Noisy low-light video
  • Average low-light ultrawide performance
Display 6.79-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android
Resolution 1,440x3,136 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  3. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  4. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  5. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  6. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  7. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  8. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  9. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  10. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »