144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 এপ্রিল 2026 16:17 IST
হাইলাইট
  • Realme Narzo 100 Lite 5G দু'টি কালার অপশনে লঞ্চ হবে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের সাথে আসছে
  • ফোনে 5300mm² ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে

Realme Narzo 100 Lite 5G packs a 7,000mAh battery

Photo Credit: Realme

Realme Narzo 100 Lite 5G ভারতে এপ্রিল 14 লঞ্চ হচ্ছে। রিয়েলমির ভারতীয় শাখার তরফে আরও একটি নতুন বাজেট ফোন বাজারে আনার ঘোষণা করা হয়েছে। সংস্থা স্মার্টফোনটির ডিজাইনের পাশাপাশি একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোন যাতে গরম না হয়, তার জন্য 5,300 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে রিয়েলমি। বর্তমানে বেশিরভাগ বাজেটে মডেলের মতো Realme Narzo 100 Lite 5G রান করবে Dimensity 6300 প্রসেসরে। আসন্ন ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে 144Hz ডিসপ্লে, IP64 রেটিং, লেটেস্ট Android 16, 300 শতাংশ ভলিউম বুস্ট, ইত্যাদি।

Realme Narzo 100 Lite 5G স্পেসিফিকেশন

সংস্থা জানিয়েছে, রিয়েলমি নারজো 100 লাইট 5G পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সাথে আসছে, যা একবার চার্জে 2 দিন ব্যবহার করা যাবে। ব্যাটারি ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং রিভার্স সার্জিং সাপোর্ট করবে। 50 শতাংশ চার্জেও 10 ঘন্টা ভিডিও দেখা যাবে, অনলাইনে 11 ঘন্টা চ্যাট করতে পারবেন, এবং 34 ঘন্টা ফোনে কথা বলা যাবে।

Advertisement

Realme Narzo 100 Lite 5G-এর সামনে 6.8 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট ব্রাইটনেস (HBM), এবং ডিসি ডিমিং অফার করে। ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 6300 চিপসেটের সাথে 14 জিবি ডাইনামিক র‍্যাম থাকবে।

রিয়েলমির নতুন স্মার্টফোনের আর্মরশেল প্রোটেকশন দুর্ঘটনাজনিত ধাক্কা বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করবে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে। 

Realme Narzo 100 Lite 5G ডিজাইন

রিয়েলমির নতুন ফোন থান্ডার ব্ল্যাক ও ফ্রস্ট সিলভার কালার অপশনে আসবে। ডিভাইসের পিছনের অংশে টেক্সচার্ড প্যাটার্ন রয়েছে। ক্যামেরা সেটআপ সাজানো হয়েছে উল্লম্বভাবে (ভার্টিক্যালি)। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে তিনটি ক্যামেরা কাটআউট লক্ষ্য করা যায়। এটি লঞ্চের পর রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।

Advertisement

প্রসঙ্গত, স্পেসিফিকেশন ও ফিচার্সের ভিত্তিতে মনে করা হচ্ছে, Realme Narzo 100 Lite 5G আসলে Realme P4 Lite 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোন মার্চ 19 ভারতে এসেছে। ডিভাইসটির 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 12,999 টাকা ও 13,999 টাকা রাখা হয়েছিল। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 15,999 টাকায় লঞ্চ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.