Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়

Realme Narzo 100 Lite 5G-এর তিন মেজর ফিচার 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 5,300 বর্গমিমি VC কুলিং সিস্টেম।

Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়

Photo Credit: Realme

Realme Narzo 100 Lite 5G offers up to 144Hz of refresh rate

হাইলাইট
  • Realme Narzo 100 Lite 5G এয়ারফ্লো VC কুলিং সিস্টেমের সাথে এসেছে
  • স্মার্টফোনের সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট সহ LCD ডিসপ্লে আছে
  • এই ফোনের 7,000mAh ব্যাটারি রিভার্স সার্জিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

Realme Narzo 100 Lite 5G আজ ভারতে লঞ্চ হল। সস্তায় একঝাঁক আকর্ষণীয় ফিচার্সের সাথে এই নতুন ফোনের আগমন ঘটেছে। এটি কম বাজেটের স্মার্টফোন হলেও সুন্দর ডিজাইন অফার করে। ডিভাইসে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Realme Narzo 100 Lite 5G মডেলের সামনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত স্মুথ ডিসপ্লে রয়েছে। ডিভাইস যাতে বেশি গরম না হয়, তা নিশ্চিত করতে 5,300 বর্গমিমি এয়ারফ্লো VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। রিয়েলমির নতুন স্মার্টফোনে, IP64 স্তরের জল + ধুলো প্রতিরোধী রেটিং, Dimensity 6300 প্রসেসর, Android 16, আর্মরশেল প্রোটেকশন, এবং 300 শতাংশ ভলিউম বুস্ট পাওয়া যাবে।

Realme Narzo 100 Lite 5G দাম 

Realme Narzo 100 Lite-এর 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 13,499 টাকা ও 14,499 টাকা। টপ 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 16,499 টাকা খরচ হবে। তবে রিয়েলমি ব্যাঙ্ক অফারে 1,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে। ফলে বেস মডেলের দাম 11,999 টাকায় নেমে আসবে।

হ্যান্ডসেটটি এপ্রিল 21 থেকে Amazon এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট বিক্রি হবে। এটি ব্ল্যাক ও ফ্রস্ট সিলভার কালার অপশনে কেনা যাবে। ডিভাইসের ব্যাক প্যানেলে টেক্সচার্ড প্যাটার্ন রয়েছে। সেখানে ক্যামেরা সেটআপ উল্লম্বভাবে (ভার্টিক্যালি) সাজানো হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে তিনটি ক্যামেরা কাটআউট আছে।

Realme Narzo 100 Lite 5G ফিচার্স, স্পেসিফিকেশন

সংস্থা জানিয়েছে, রিয়েলমি নারজো 100 লাইট 5G-এর 7,000mAh ব্যাটারি একবার চার্জে 1.47 দিন ব্যবহার করা যাবে। ব্যাটারি 15W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং রিভার্স সার্জিং অফার করবে। ফোনের সামনে 6.8 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট ব্রাইটনেস (HBM), এবং ডিসি ডিমিং অফার করে।

Realme Narzo 100 Lite 5G মডেলে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে৷ এটি 14 জিবি ডাইনামিক র‍্যাম সাপোর্ট করে। রিয়েলমির নতুন স্মার্টফোনের আর্মরশেল প্রোটেকশন দুর্ঘটনাজনিত ধাক্কা বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড আছে। 

ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। হ্যান্ডসেটের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, Ai বুস্ট, ফ্লিকার-মুক্ত ডিসি ডিমিং, Ai ইরেজার 2.0, Ai ক্লিয়ার ফেস, 2 টিবি ইন্টার্নাল স্টোরেজ এক্সপ্যানশন, Ai স্মার্ট ইমেজ ম্যাটিং, ইত্যাদি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »