Realme Narzo 80 Lite 5G খুব সস্তায় দেশে হাজির, অভাবনীয় দামে 6,000mAh ব্যাটারি

Realme Narzo 80 Lite 5G ভারতে খুবই কম দামে Dimensity 6300 প্রসেসর, 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।

Realme Narzo 80 Lite 5G খুব সস্তায় দেশে হাজির, অভাবনীয় দামে 6,000mAh ব্যাটারি

Photo Credit: Realme

Realme Narzo 80 Lite 5G ক্রিস্টাল পার্পল এবং অনিক্স ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে

হাইলাইট
  • Realme Narzo 80 Lite 5G বাজেট ফোন হিসেবে লঞ্চ হয়েছে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে চলে
  • এটি 6,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা অফার করে
বিজ্ঞাপন

Realme Narzo 80 Lite 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। রিয়েলমি নার্জো সিরিজের এই নতুন বাজেট স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এই কারণে চার্জ না দিয়েই অনেক্ষণ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া, ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফি সিস্টেমটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে সজ্জিত। একটি এন্ট্রি-লেভেল মডেল হওয়া সত্ত্বেও এতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড ড্যুরাবিলিটি সার্টিফিকেশন রয়েছে। উল্লেখ্য, এটি Realme Narzo 80 সিরিজের তৃতীয় মডেল। এর আগে Realme Narzo 80x এবং Narzo 80 Pro এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল।

ভারতে Realme Narzo 80 Lite 5G এর দাম

Realme Narzo 80 Lite 5G ভারতে লঞ্চ হয়েছে 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে। এদের দাম যথাক্রমে 10,499 টাকা এবং 11,499 টাকা রাখা হয়েছে। আবার প্রতিটি মডেলে 700 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এটি ক্রিস্টাল পার্পল এবং অনিক্স ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ। হ্যান্ডসেটটি জুন 23 থেকে অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।

Realme Narzo 80 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি নার্জো 80 লাইট 5G একটি 6.67 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট 120Hz, রেজোলিউশন HD+ (720x1,604 পিক্সেল) এবং সর্বোচ্চ ব্রাইটনেস 625nits। পারফরম্যান্সের জন্য, ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট রয়েছে। এই 6 ন্যানোমিটারের চিপ 6GB পর্যন্ত RAM এবং সর্বাধিক 128GB স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি Android 15 নির্ভর Realme UI 6.0 স্কিনে চলে এবং গুগল জেমিনি ইন্টিগ্রেশন অফার করে।

ফটোগ্রাফির জন্য, Realme Narzo 80 Lite 5G এর পিছনের প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেল GC32E2 প্রাইমারি সেন্সর। এটি অটোফোকাস সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে একটি পিল-আকৃতির LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ইমেজিং এবং এডিটিং ফিচার যেমন AI ক্লিয়ার ফেস পাওয়া যাবে।

রিয়েলমির নতুন ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে যা 15W স্ট্যান্ডার্ড এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ধুলো এবং জল থেকে রক্ষার জন্য ডিভাইসটির ফ্রেম IP64 রেটেড এবং মিলিটারি-গ্রেড MIL-STD-810H শক রেজিট্যান্স সার্টিফিকেশন অফার করে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এছাড়া, কানেক্টিভিটি অপশনের মধ্যে ডুয়াল 5G সিম, ওয়াই-ফাই, Bluetooth 5.3, GPS এবং USB টাইপ-C পোর্ট উল্লেখযোগ্য। ফোনটির ওজন 197 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »