সামনের ডিসেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে,Realme-কোম্পানির Realme Neo 7

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 28 নভেম্বর 2024 20:51 IST
হাইলাইট
  • Realme Neo 7 হ্যান্ডসেটির AnTuTu স্কোর 2.4মিলিয়নেরও বেশি হতে পারে
  • স্মার্টফোনটি IP68 এর পাশাপাশি IP69 রেটিং নিয়ে আসতে পারে
  • হ্যান্ডসেটটি সম্ভবত 7000mAh-এর ব্যাটারী দ্বারা চালিত হবে

Realme Neo 7 Realme GT Neo 6 এর সফল হবে বলে আশা করা হচ্ছে

Photo Credit: Realme

Realme Neo 7- নিশ্চিতভাবে সামনের ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে,কিন্তু কোম্পানি সঠিক তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করেনি।তবে লঞ্চের আগেই কোম্পানি এটির নির্মানকার্য, দাম এবং ব্যাটারীর বিবরন প্রকাশ করেছে। আসন্ন হ্যান্ডসেটটি MediaTek Dimensity 9300+ চিপসেট এবং একটি 7000mAh ব্যাটারী থাকবে বলে টিজ করা হয়েছে।সম্ভবত Realme GT Neo 6 এবং GT Neo 6 SE-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে Realme Neo 7।

Realme Neo 7-এর দাম ব্যাটারী এবং নির্মাণের বিবরণ:

Weibo-এর মাধ্যমে কোম্পানি পোস্ট করেছে যে, চীনে Realme Neo 7-এর দাম শুরু হবে CNY 2499(প্রায় 29,100টাকা) থেকে।এই হ্যান্ডসেটটির জন্য বলা হচ্ছে যে,এর AnTuTu স্কোর 20 লাখ-এর থেকেও বেশি।পোস্টের মাধ্যমে কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে, আসন্ন স্মার্টফোনটিতে 6, 500mAh-এরও বেশি ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী থাকার সম্ভবনা আছে।এছাড়াও এটিতে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68-এর বেশি রেটিং যুক্ত করা হতে পারে।

Advertisement

Realme ইতিমধ্যেই Neo 7-হ্যান্ডসেটটির জন্য,অফিসিয়াল Realme চিনা ই-স্টোর এবং অন্যান্য ই-কমার্স সাইটগুলিতে প্রীবুকিং চালু করেছে। আশা করা যাচ্ছে ফোনটির অন্যান্য আরো বিবরণ লঞ্চের আসন্ন সপ্তাহগুলোতে জানা যাবে।

Realme Neo 7-এর আনুমানিক স্পেসিফিকেশন:

পূর্বের একটি ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছিল যে,Realme Neo 7 হ্যান্ডসেটটিতে 2.4মিলিয়নের থেকেও বেশি AnTuTu স্কোর আছে। এছাড়াও টিপ করা হয়েছে,আসন্ন হ্যান্ডসেটটি সম্ভবত MediaTek Daimensity 9300+ চিপসেটের সাথে সজ্জিত হয়ে উপস্থিত হবে এবং এটিতে একটি বড় ক্যাপাসিটি যুক্ত 7000mAh-এর ব্যাটারী থাকবে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য হ্যান্ডসেটটিতে হয়ত IP68 রেটিংয়ের পাশাপাশি IP69রেটিংও যোগ করা হতে পারে।

পূর্বে চীনের 3C certification সাইটের তালিকায় দেখা গিয়েছিল, Realme Neo 7 হ্যান্ডসেটি 80W-এর তারযুক্ত SuperVOOC চার্জিং ব্যবস্থা নিয়ে আসতে পারে । আসন্ন হ্যান্ডসেটটিতে সামান্য বড় 1.5K রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে থাকতে পারে।

Advertisement

বর্তমানে উপস্থিত Realme GT Neo 6-হ্যান্ডসেটটি একটি Snapdragon 8s Gen 3 SoC দ্বারা চালিত।এটিতে 120W-এর চার্জিং সমর্থিত একটি 5,500mAh-এর ব্যাটারী আছে। হ্যান্ডসেটটিতে 6.78ইঞ্চির 1.5K 8T LTPO AMOLED- স্ক্রিন আছে। চীনের বাজারে হ্যান্ডসেটটির 12জিবি+256জিবি বিকল্পটির দাম CNY2,099 (প্রায় 22,000টাকা) থেকে শুরু হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.