Realme P4R 5G নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Photo Credit: Realme
Realme P4R 5G is equipped with an 8,000mAh battery
Realme P4R 5G ভারতে লঞ্চের এক সপ্তাহের মাথায় বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 17) সেলের প্রথম দিন 2,000 টাকার বেশি ছাড়ে ফোনটি কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি বর্তমানে দেশের বাজারে সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। সংস্থা দাবি করছে, একবার চার্জ দিলে 3 দিন ব্যবহার করা যাবে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও, রিয়েলমির এই নতুন ফোনে 144Hz ডিসপ্লে, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, 14 জিবি ডাইনামিক র্যাম, এবং 400 শতাংশ আল্ট্রা ভলিউম মোডে সুবিধা আছে।
Realme P4R 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে।বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। তবে Axis ও HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়াও, রিয়েলমি তিন মাসের জন্য নো কস্ট EMI অফার দিচ্ছে। তবে মনে রাখবেন, অফার আজ রাত 12টার পর শেষ হচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এটি সিলভার গ্লেয়ার, টাইটেনিয়াল গ্লেয়ার, এবং ল্যাভেন্ডার গ্লেয়ার কালার অপশনে উপলব্ধ।
20,000 টাকার নিচে Realme P4R 5G একমাত্র ফোন, যেখানে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটি 8.8 মিমি পুরু৷ এটি 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 26 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা যাবে। এতে Realme UI 7.0 কাস্টম স্কিন আছে, যা Android 16 OS-এর উপর ভিত্তি করে তৈরি।
রিয়েলমির পি4আর 5G একটি 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ রেজোলিউশন (720 x1,570 পিক্সেল) অফার করে। পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্টের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উপলব্ধ।
রিয়েলমির নতুন ফোন MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসের ব্যাক ক্যামেরা মডিউলের নিচে কাস্টমাইজেবল পালস লাইট আছে। এটি স্টাইল বৃদ্ধির পাশাপাশি, নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে। এটি একাধিক পছনন্দসই রঙে কাস্টমাইজ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale