Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুন 2026 20:13 IST
হাইলাইট
  • Realme P4R 5G সেলের প্রথম দিন 2,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  • এটি বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির স্মার্টফোন
  • ফোনে 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে

Realme P4R 5G is equipped with an 8,000mAh battery

Photo Credit: Realme

Realme P4R 5G ভারতে লঞ্চের এক সপ্তাহের মাথায় বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 17) সেলের প্রথম দিন 2,000 টাকার বেশি ছাড়ে ফোনটি কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি বর্তমানে দেশের বাজারে সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। সংস্থা দাবি করছে, একবার চার্জ দিলে 3 দিন ব্যবহার করা যাবে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও, রিয়েলমির এই নতুন ফোনে 144Hz ডিসপ্লে, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, 14 জিবি ডাইনামিক র‍্যাম, এবং 400 শতাংশ আল্ট্রা ভলিউম মোডে সুবিধা আছে।

Realme P4R 5G দাম ও সেল অফার

Realme P4R 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে।বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। তবে Axis ও HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও, রিয়েলমি তিন মাসের জন্য নো কস্ট EMI অফার দিচ্ছে। তবে মনে রাখবেন, অফার আজ রাত 12টার পর শেষ হচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এটি সিলভার গ্লেয়ার, টাইটেনিয়াল গ্লেয়ার, এবং ল্যাভেন্ডার গ্লেয়ার কালার অপশনে উপলব্ধ।

20,000 টাকার নিচে Realme P4R 5G একমাত্র ফোন, যেখানে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটি 8.8 মিমি পুরু৷ এটি 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 26 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা যাবে। এতে  Realme UI 7.0 কাস্টম স্কিন আছে, যা Android 16 OS-এর উপর ভিত্তি করে তৈরি।

রিয়েলমির পি4আর 5G একটি 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ রেজোলিউশন (720 x1,570 পিক্সেল) অফার করে। পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্টের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উপলব্ধ।

রিয়েলমির নতুন ফোন MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসের ব্যাক ক্যামেরা মডিউলের নিচে কাস্টমাইজেবল পালস লাইট আছে। এটি স্টাইল বৃদ্ধির পাশাপাশি, নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে। এটি একাধিক পছনন্দসই রঙে কাস্টমাইজ করা যাবে।

 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.