Realme P4R 5G মডেলের ব্যাক ক্যামেরা মডিউলে কাস্টমাইজেবল পালস লাইট থাকবে।
Photo Credit: Realme
Realme P4R 5G is equipped with an 8,000mAh battery
Realme P4R 5G আগামী সপ্তাহে ভারতে আসছে। রিয়েলমির নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন জুন 10 লঞ্চের ঘোষণা করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ হবে বিশাল 8,000mAh ব্যাটারি। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ থাকা একটি মাইক্রোসাইট Realme P4R 5G মডেলের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। ডিভাইসটি 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল AI ব্যাক ক্যামেরা, ও IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করবে। হ্যান্ডসেটটি টাইটেনিয়াম গ্রে, সিলভার গ্লেজ, ও ল্যাভেন্ডার গ্লেয়ার রঙের বিকল্পে উপলব্ধ হবে।
সংস্থা জানিয়েছে, রিয়েলমি পি4আর 5G সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ তিন দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। ব্যাটারিতে ফুল চার্জে 12.5 ঘন্টা Free Fire খেলা যাবে। এছাড়াও, 157.4 ঘন্টা গান শোনা, 21.6 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা, এবং 26.9 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা সম্ভব হবে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।
রিয়ালমির নতুন ফোনে 27W রিভার্স চার্জিং সুবিধা থাকার ফলে একে পাওয়ারব্যাঙ্কের মতো ব্যবহার করে ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্য ছোট বৈদ্যুতিন গ্যাজেট চার্জ করা যাবে। আবার বাইপাস চার্জিং ফিচার থাকার কারণে গেমিং বা ভারী কাজের সময় চার্জার থেকে বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে প্রবেশ করবে। ফলে ব্যাটারি গরম হবে না।
Realme P4R 5G-এর সামনে 1200 নিট ব্রাইটনেসের Ultra Sunlight ডিসপ্লে আছে। এতে 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং, ও অ্যানিমেশন আরও মসৃণ হবে। ফোনটিতে MIL-STD 810H মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন আছে। এটি 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং 14 জিবি ডাইনামিক র্যাম দ্বারা সজ্জিত।
রিয়েলমির নতুন স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা উভয়েই মোশন ফটো তোলা যাবে৷ এতে AI Editing Suite, AI Potrait Glow, এবং AI Eraser এডিটিং ফিচার দেওয়া হয়েছে।
Realme P4R 5G মডেলের ব্যাক ক্যামেরা মডিউলে কাস্টমাইজেবল পালস লাইট থাকবে। এটি কেবলমাত্র স্টাইলের জন্য নয়, ইন্টারঅ্যাক্টিভ নোটিফিকেশন সিস্টেম হিসেবেও কাজ করবে। পালস লাইটের মাধ্যমে ইনকামিং কল, মেসেজ বা অন্যান্য নোটিফিকেশনের সময় ভিজ্যুয়াল এলার্ট পাওয়া যাবে। এটি পাঁচটি ভিন্ন রঙে কাস্টমাইজ করার সুবিধা মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project
Ai+ Nova 2 Power Confirmed to Launch in India Soon; Teased to Feature 7,000mAh Battery, MediaTek Dimensity 7100 SoC