Realme P4s 5G ভারতে আগস্ট 26 আসছে ও এটি Realme P4 সিরিজের পঞ্চম মডেল হতে চলেছে।
Photo Credit: Realme
Realme P4s 5G features a Samsung M14 AMOLED display
Realme P4s 5G ভারতে আগস্ট 26 লঞ্চ হচ্ছে। এটি দেশের বাজারে Realme P4 লাইনআপের পঞ্চম মডেল হতে চলেছে। রিয়েলমি তাদের আসন্ন ফোনের ডিজাইন, একাধিক ফিচার্স এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Realme P4s 5G পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি, ডুয়াল চিপ আর্কিটেকচার, Samsung-এর ফ্ল্যাগশিপ ডিসপ্লে, এবং ট্রিপল IP রেটিংয়ের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। রিয়েলমির নতুন স্মার্টফোন দুটি রঙে বিক্রি হবে। এটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। ডিভাইসটি আগামী বুধবার দুপুর 12টার সময় আত্মপ্রকাশ করবে।
Realme P4s 5G অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করছে। হ্যান্ডসেটে একটি আলাদা গেমিং চিপ থাকছে। Hyper Vision+ AI চিপ ও প্রাইমারি প্রসেসর সম্মিলিতভাবে উন্নত পারফরম্যান্স প্রদান করবে। সংস্থা দাবি করছে, 144 FPS-এ BGMI খেলা যাবে। ফোনকে জল এবং ধুলোর ক্ষতি থেকে সুরক্ষিত রাখবে IP66 + IP68 + IP69 রেটিং।
রিয়েলমির পি4এস 5G ফোনের সামনে স্যামসাং এম14 অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিন নেটফ্লিক্স HDR কনটেন্ট অফার করবে। ফোনে 7,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
Realme P4s 5G-এর ব্যাক প্যানেলের উপরের অংশে টেক্সচার্ড ফিনিশ আছে। সেখানে ক্যামেরা মডিউলের ভিতরে এলইডি ফ্ল্যাশ-সহ দু'টি বড় এবং একটি ছোট কাটআউট বর্তমান। হ্যান্ডসেটের ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা আছে।
রিয়েলমির এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। যার সঙ্গে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। সংস্থার দাবি, ব্যাটারি 28 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে। ফুল চার্জে 3 দিন ব্যবহার করা সম্ভব হবে।
রিপোর্ট অনুসারে, ফোনটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, Realme P4 সিরিজের অধীনে Realme P4x 5G, Realme P4 Pro 5G, Realme P4 5G, ও Realme P4 Power 5G ভারতে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে শেষের ফোনটি দেশের প্রথম 10,001mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Apple to Launch Its First Smart Home Hub, HomePod Mini (2026) and More on October 13: Report
OnePlus 16 Scores Higher on AnTuTu in Firm’s Internal Testing Than Previously Anticipated; New Gaming Features Revealed