Realme P4s 5G গেমিং পারফরম্যান্সের উপর বিশেষ গুরুত্ব দিয়ে ভারতে এসেছে।
Photo Credit: Realme
Realme P4s 5G feature a Samsung M14 AMOLED display
Realme P4s 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। গেমিং পারফরম্যান্সের উপর বিশেষ গুরুত্ব দিয়ে নতুন ফোন বাজারে এনেছে রিয়েলমি। সংস্থার দাবি, FPS, MOBA, Sport, এবং Racing-এর মতো গেম 144Hz ফ্রেম রেটে খেলা যাবে। এই স্মার্টফোনে 8,000mAh ব্যাটারি এবং ডুয়াল চিপসেট রয়েছে। Realme P4s 5G ফ্ল্যাগশিপ মোবাইলের মতো ডিসপ্লে দিয়ে সজ্জিত। উন্নতমানের Samsung M14 অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। Realme P4s 5G মডেলের অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 7,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং 26 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম।
Realme P4s 5G ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 37,999 টাকা ও 41,999 টাকা। তবে এইচডিএফসি, আইসিআইসিআই, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
রিয়েলমির নতুন স্মার্টফোন ফ্লিপকার্টে উপলব্ধ হবে। সেপ্টেম্বর 3 দুপুর বারোটার সময় প্রথম সেল অনুষ্ঠিত হবে। এটি ইলেকট্রিক সায়ান ও টাইটেনিয়াম গ্রে রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
Realme P4s 5G অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ও Hyper Vision+ AI চিপসেটে দিয়ে সজ্জিত। আলাদা গ্রাফিক্স চিপ থাকার কারণে গেমের সর্বোচ্চ রেজোলিউশন এবং ফ্রেম রেট 300 শতাংশ উন্নত হবে বলে দাবি করা হয়েছে। ফোনে GT মোড, হাইপারমোশন,,অলওয়েজ-অন HDR, এবং হাইপারক্ল্যারিটির মতো গেমিং ফিচার থাকছে। র্যাম ভার্চুয়ালি 26 জিবি (12 জিবি ফিজিক্যাল + 12 জিবি ডাইনামিক) পর্যন্ত বাড়ানো যাবে।
রিয়েলমির পি4এস 5G স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে। রিয়েলমি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
রিয়েলমির নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর নিয়ে গঠিত। সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একসঙ্গে ব্যবহার করে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও, Realme P4s 5G সুপারফাস্ট 80W চার্জিং, রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং, স্মার্ট টাচ, ও একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC