Xiaomi কে টেক্কা দিতে এই স্মার্টফোন নিয়ে আসছে Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জানুয়ারী 2019 12:55 IST
হাইলাইট
  • নতুন ফোনের নাম হতে চলেছে Realme A1
  • Realme U1 এর থেকে কম দামে লঞ্চ হতে পারে এই ফোন
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন

Realme U1 এর থেকে কম দামে লঞ্চ হতে পারে Realme A1

ভারতে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Realme। নতুন ফোনের নাম না জানালেও Realme জানিয়েছে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। প্রথম ঝলকে কোম্পানি জানিয়েছে ‘এন্টারটেনমেন্ট' এর কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করা হয়েছে। থাকছে ‘ডিসপ্লে-নচ'। সাম্প্রতিক রিপোর্ট থেকে মনে হচ্ছে নতুন ফোনের নাম হতে চলেছে Realme A1। Realme U1 এর থেকে কম দামে লঞ্চ হতে পারে Realme A1। এছাড়াও 2019 সালের প্রথমার্ধেই বাজারে আসবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Realme 3।

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

Advertisement

 

ইতিমধ্যেই নতুন Realme ফোনের জন্য আলাদা একটি পেজ শুরু করেছে Flipkart। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসবে এই স্মার্টফোন। চলার পথেই মনোরঞ্জনের সব উপকরন থাকছে এই ফোনে। তাই Reale A1 ফোনে থাকতে পারে একটি বিশাল ব্যাটারি।

 

আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও

 

এই মুহুর্তে বাজারে রয়েছে Realme U1, Realme 2, Realme 2 Pro, and Realme C1। কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন 2019 আলের মার্চ মাসের আগেই বাজারে আসতে পারে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Realme 3। তবে আপাতত ভারতে আসতে চলেছে কোম্পানির নতুন Realme A1 স্মার্টফোন। 10,000 টাকার আশেপাশে লঞ্চ হবে নতুন এই ফোন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme A1, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.