ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB শটোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা।
ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে
ভারতে লঞ্চ হল Realme U1। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 6 Pro ফোনের সাথে প্রতিযোগিতায় বুধবার ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। কোম্পানির U সিরিজের ফোনে প্রধানত ছবি তোলাকে প্রাধান্য দেওয়া হবে। বুধবার এই সিরিজের প্রথম স্মার্টফোন Realme U1 লঞ্চ করল Oppo –র সাব ব্র্যান্ড Realme। সেপ্টেম্বরে ভারতে এসেছিল Realme C1 আর Realme 2 Pro। Realme U1 ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট। অক্টোবর মাসে এই চিপসেট লঞ্চ করেছিল MediaTek। এই প্রথম Helio P70 চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন লঞ্চ হল। এছাড়াও Realme U1 এ থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, 4GB RAM, ডুয়াল ক্যামেরা, 25MP ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক সহ জনপ্রিয় সব ফিচার।
ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB শটোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী 5 ডিসেম্বর দুপুর 12 টায় এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
![]()
Realme U1 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony Raises PlayStation 5, PlayStation 5 Pro and PlayStation Portal Prices Globally
Oppo Find X9 Ultra Teased to Feature 10x Telephoto Camera With Advanced Stabilisation