সোমবার দুপুর 12 টা 30 মিনিটে ভারতে Realme X আর Realme 3i লঞ্চ শুরু হবে।
প্রায় 18,000 টাকা দামে ভারতে লঞ্চ হবে Realme X
মবার ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই দুই ফোন হল Realme X আর Realme 3i। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Realme X। এই ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা। অন্যদিকে ভারতের বাজারে প্রথম লঞ্চ হবে Realme 3i। Realme 3 এর থেকে কম দামে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে Realme 3i ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
সোমবার দুপুর 12 টা 30 মিনিটে ভারতে Realme X আর Realme 3i লঞ্চ শুরু হবে। কোম্পানির Facebook পেজ থেকে সরাসরি এই লঞ্চ দেখা যাবে। এছাড়াও নীচে প্লে বাটনে ক্লিক করে আজ দুপুরে দুই Realme ফোন লঞ্চ লাইভ দেখতে পাবেন।
চিনে Realme X এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান (প্রায় 15,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
সম্প্রতি একাধিক টিজারে Realme 3i এর স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকবে একটি 6.22 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P60 চিপসেট আর 4,230 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon