মিডরেঞ্জ সেগমেন্টে Snapdragon 710 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Realme X। অন্যদিকে দশ হাজারের নীচে চারতে এসেছিল Realme 3i। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই দুই Realme স্মার্টফোন।
Realme X ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
শুক্রবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme X আর Realme 3i। জুলাই মাসে লঞ্চ হয়েছিল এই দুই স্মার্টফোন। মিডরেঞ্জ সেগমেন্টে Snapdragon 710 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Realme X। অন্যদিকে দশ হাজারের নীচে চারতে এসেছিল Realme 3i। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই দুই Realme স্মার্টফোন।
4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে। অন্যদিকে 3GB RAM + 32GB স্টোরেজে Realme 3i এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড ব্লু, ডায়মন্ড রেড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই দুই Realme স্মার্টফোন।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
Realme 3i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P60 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Realme 3i ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারে করেছে Realme।
কানেক্টিভিটির জন্য Realme 3i ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony Reportedly Preparing 'The ColleXion' 1000X-Series Headphones; Price, Launch Date Leaked
Vivo X500 Pro Max Tipped to Feature Next-Generation Sony Camera Sensor