Realme 2020 Sale: নতুন বছরের শুরুতেই স্মার্টফোনে দুর্দান্ত সেল নিয়ে এল Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 12:48 IST
হাইলাইট
  • 5 জানুয়ারি পর্যন্ত Realme ফোনে সেল চলবে
  • 5,999 টাকায় পাওয়া যাচ্ছে Realme C2
  • Realme 5 Pro ফোনে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে

14,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme X

নতুন বছরের শুরুতেই বিভিন্ন স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় নিয়ে হাজির হল Realme। সম্প্রতি শুরু হয়েছে Realme 2020 Sale। চার দিনের এই সেলে সস্তা হবে Realme X, Realme 5 Pro, Realme 3, Realme C2 আর Realme 3 Pro। 5 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। 500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে বিভিন্ন স্মার্টফোন। সাথে থাকছে নো-কস্ট ইএমআই এর সুযোগ। ইতিমধ্যেই Realme ওয়েবসাইট আর Flipkart থেকে এই সেল শুরু হয়েছে।

এই সেলে 2,000 টাকা সস্তা হয়েছে Realme X। 4GB RAM + 128GB স্টোরেজে Realme X কিনতে 14,999 তাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম কমে 17,999 টাকা হয়েছে।

Realme 5 Pro ফোনের দাম 1,000 টাকা কমেছে। 12,999 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে। 4GB, 6GB ও 8GB RAM সহ কেনা যাবে Realme 5 Pro।

অন্যদিকে 12,999 টাকা থেকে কমে 9,999 টাকায় পাওয়া যাচ্ছে 4GB RAM + 64GB স্টোরেজের Realme 3 Pro। এছাড়াও 4GB RAM + 64GB স্টোরেজে Realme 3 কিনতে 7,999 টাকা খরচ হবে।

এছাড়াও বাজেট সেগমেন্টে সস্তা হয়েছে Realme 3i আর Realme C2। Realme 2020 সেলে Realme 3i ফোনের দাম কমে হয়েছে 6,999 টাকা। অন্যদিকে Realme C2 ফোনের দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে।

স্মার্টফোন দাম (টাকা) অফারে দাম (টাকা)
Realme X 4GB+128GB 16,999 14,999
Realme X 8GB+128GB 19,999 17,999
Realme 5 Pro 4GB+64GB 13,999 12,999
Realme 5 Pro 6GB+64GB 14,999 13,999
Realme 5 Pro 8GB+128GB 16,999 15,999
Realme 3 Pro 4GB+64GB 12,999 9,999
Realme 3 4GB+64GB 9,999 7,499
Realme 3i 3GB+32GB 7,999 6,999
Realme 3i 4GB+64GB 9,999 7,999
Realme C2 2GB+32GB 6,499 5,999
Realme C2 3GB+32GB 7,499 6,999

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  2. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  3. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  4. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  5. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  6. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  7. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  8. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  9. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  10. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.