Realme X ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Flipkart থেকে পাওয়া যাবে Realme X
15 জুলাই ভারতে আসছে Realme X। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ করেছিল Realme। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। সোমবার Realme X এর টিজার প্রকাশ করেছে Flipkart। ভারতে শুধুমাত্র Flipkart থেকেই পাওয়া যাবে পপ-আপ সেলফি ক্যামেরার এই স্মার্টফোন।
সম্প্রতি ট্যুইটারে Realme জানিয়েছিল 15 জুলাই দুপুর 12 টা 30 মিনিটে Realme X লঞ্চ ইভেন্ট শুরু হবে। একই সাথে ভারতে আসবে Realme X Spider-Man: Far From Home । চিনে Realme X Spider-Man: Far From Home এডিশনের দাম 1,799 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999