পরবর্তী ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা, জানিয়ে দিল Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 মে 2019 16:20 IST
হাইলাইট
  • 15 মে চিনে লঞ্চ হবে Realme X
  • এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে
  • সেখানে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে

দুটি রঙে পাওয়া যাবে Realme X

Photo Credit: Weibo/ Realme

15 মে চিনে লঞ্চ হবে Realme X। একাধিক রিপোর্টে এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকার কঝবর পাওয়া গিয়েছিল। এবার Realme X ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকার খবর নিশ্চিত করল চিনের কোম্পানিটি। এতদিন শুধুমাত্র ভারতে Realme ফোন পাওয়া গেলেও Realme X এর হাত ধরে চিনে প্রবেশ করছে এই ব্র্যান্ড।

নতুন ফোন লঞ্চের আগে টিজার প্রকাশ করেছে Realme X। এই টিজারে Realme X ফোনে পপ-আপ সেলফি ক্যামেরার সাথেই ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকার খবর পাওয়া গিয়েছে। এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকার জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাক্লছে না। ফলে Realme X ফোনে 91.2 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে।

Realme X ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
Photo Credit: Weibo/ Realme

সম্প্রতি TENNA আর Geekbench ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। নতুন Realme ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS স্কিন। Geekbech ওয়েবসাইটে Snapdragon 710 চিপসেটের সাথে থাকছে 8GB RAM।

Advertisement

সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 3 Pro ফোনেও Snapdragon 710 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Geekbench ওয়েবসাইটে Realme X ফোনেও একই চিপসেট দেখা গেল। যদিও সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Realme X ফোনে Snapdragon 730 চিপসেট আর 8GB RAM থাকবে। 4GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

Realme X ছাড়াও 15 মে লঞ্চ হবে Realme X Youth Edition। একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে লঞ্চ হওয়া Realme 3 Pro ফোনের নাম বদলে চিনে লঞ্চ হবে Realme X Youth Edition। এই ফোনের ভিতরেও থাকবে Snapdragon 710 চিপসেট। তবে Realme X  ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকলেও Realme X Youth Edition এ থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme X specifications, Realme X, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.