ডুয়াল সেলফি ক্যামেরা সহ আসছে Realme X50 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 জানুয়ারী 2020 15:52 IST
হাইলাইট
  • Realme X50 5G ফোনে Snapdragon 765G চিপসেট থাকছে
  • 32MP + 8MP সেলফি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে 4,500mAh ব্যাটারি

7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G

Photo Credit: Weibo

নতুন বছরের শুরুতেই বাজারে আসছে Realme-র প্রথম 5G স্মার্টফোন Realme X50 5G। বিগত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ফোনের একাধিক ফিচার সামনে এনেছে চিনের কোম্পানি। এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। সম্প্রতি এই ফোনের নতুন পোস্টার প্রকাশ করেছে Realme। সেখানে Realme X50 5G ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ফোনের সেলফি ক্যামেরা থাকছে।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Realme X50 5G ফোনের পোস্টার প্রকাশ করেছে। সেখানেই প্রথম সামনে থেকে এই ফোনটি দেখা গেল। নতুন এই 5G ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। বদলে ব্যবহার হয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Realme X50 5G ফোনে ডিসপ্লের নীচে দুটি ক্যামেরা থাকছে। ডিসপ্লের উপরে ও দুই পাশে পাতলা বেজেল থাকলেও নীচে তুলনামূলক চওড়া ডিজাইন দেখা গিয়েছে।

Advertisement

7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ করবে Realme। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। সাম্প্রতিক অতীতে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছিল। Realme X50 5G ফোনে থাকছ Snapdragon 765G চিপসেট, 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 4,500 mAh ব্যাটারি সাথে VOOC 4.0 ফাস্ট চার্জ সাপোর্ট, ডুয়াল সেলফি ক্যামেরা আর কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Realme X50 5G ফোনের দাম শুরু হতে পারে 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা) থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.