নতুন ভেরিয়েন্টে আসছে Realme X50 Pro! লঞ্চের আগেই অনলাইনে দেখা গেল এই ফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 মার্চ 2020 09:51 IST
হাইলাইট
  • Realme X50 Pro তে Snapdragon 865 চিপসেট রয়েছে
  • এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা
  • হোল-পাঞ্চ ডিসপ্লে রয়েছে

ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে Realme X50 Pro 5G

সম্প্রতি 256GB পর্যন্ত স্টোরেজে লঞ্চ হয়েছে Realme X50 Pro। এবার 512GB স্টোরেজে এই ফোন লঞ্চ করতে চলেছে Realme। ইতিমধ্যেই চিনে নতুন ভেরিয়েন্টে এই ফোনের সার্টিফিকেশন শেষ হয়েছে। 12 মার্চ চিনে এই ফোন লঞ্চ হবে। আপাতত চিনে নতুন ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। ভবিষ্যতে চিনের বাইরে এই ফোন বিক্রির বিষয়ে উচ্চবাচ্য করেনি Realme।

TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 512GB স্টোরেজে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারতে সর্বোচ্চ 256GB স্টোরেজে এই ফোন লঞ্চ হয়েছিল। চিনে 12GB RAM + 512GB স্টোরেজে কেনা যাবে Realme X50 Pro।

চিনে 512GB স্টোরেজে লঞ্চ হবে Realme X50 Pro
ছবি: TENAA

Realme X50 Pro 5G স্পেসিফিকেশন

Realme X50 Pro 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-end Snapdragon 865 SoC
  • 5G ready
  • Impressive display and sound quality
  • Extremely quick charging
  • Great value for money
  • Bad
  • 4K video and Night Mode need improvements
  • Relatively heavy and slippery
  • No wireless charging or IP rating
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.