24 ফেব্রুয়ারি বার্সেলোনায় MWC 2020 -র মঞ্চ থেকে লঞ্চ হতে চলেছে Realme X50 Pro 5G। এই ফোনেও থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট।
Photo Credit: Weibo
Realme X50 Pro 5G -তে Snapdragon 865 চিপসেট থাকছে
13 ফেব্রুয়ারি Snapdragon 865 চিপসেট সহ বার্সেলোনায় লঞ্চ হবে Mi 10। এই প্রথম Snapdragon 865 চিপসেট সহ কোন স্মার্টফোন বাণিজ্যিকভাবে লঞ্চ হবে। এই ফোন লঞ্চের কয়েকদিন পরেই Snapdragon 865 চিপসেটের স্মার্টফোন আনছে Realme। 24 ফেব্রুয়ারি বার্সেলোনায় MWC 2020 -র মঞ্চ থেকে লঞ্চ হতে চলেছে Realme X50 Pro 5G। জানুয়ারিতে চিনে লঞ্চ হয়েছিল Realme X50 5G। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Xiaomi-কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Snapdragon 865 সহ বাজারে আসছে Realme X50 Pro 5G।
সোমবার Realme X50 Pro 5G-এর টিজার সামনে এসেছে। ছবিতে পাশ থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। Realme X50 5G -তেও ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
![]()
Realme X50 Pro 5G -র স্ক্রিনশট থেকে এই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে
ছবি: Weibo/ শু শি
টিজার প্রকাশের সঙ্গেই Realme X50 Pro 5G -এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন কোম্পানির প্রধান শু শি। একটি স্ক্রিনশট থেকে জানা গিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 12GB LPDDR5 RAM, 256GB UFS 3.0 স্টোরেজ ও Android 10।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
একই স্ক্রিনশট থেকে জানা গিয়েছে RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch