সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme XT ফোনের 64MP ক্যামেরা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 সেপ্টেম্বর 2019 15:19 IST
হাইলাইট
  • Realme XT Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • এই আপডেটের সাইজ 270MB
  • সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে

Realme XT ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছাল

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme XT। এই সপ্তাহের শুরুতেই শুরু হয়েছে বিক্রি। ফোন গ্রাহকের হাতে পৌঁছানোর সাথে সাথেই এই ফোনে সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Realme। OTA আপডেটের মাধ্যমে Realme XT ফোনে ইনস্টল করা যাবে সাম্প্রতিকতম আপডেট। RMX1921EX_11_A.10 আপডেট ভার্সানের সাইজ 270 MB।

Realme XT ফোনে আপডেটের সাইজ 270MB 

সফটওয়্যার আপডেটে Realme XT ফোনে সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে সব Realme XT ফোনে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Updates বিভাগ থেকে এই আপডেট ডাউনলোড করা যাবে।

Realme জানিয়েছে এইও আপডেটের পরে Realme XT ফোনে আরও ভালো ছবি তোলা সম্ভব হবে। এছাড়াও ক্যামেরা প্রিভিউতে পারফর্মেন্স উন্নতি হয়েছে।

Realme XT ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।

Realme XT স্পেসিফিকেশন

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

Advertisement

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

il.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme XT
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  2. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  3. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  4. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  5. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  6. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  7. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  8. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  9. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  10. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.