সফটওয়্যার আপডেটে Realme XT ফোনে সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। Realme জানিয়েছে এইও আপডেটের পরে Realme XT ফোনে আরও ভালো ছবি তোলা সম্ভব হবে।
Realme XT ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছাল
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme XT। এই সপ্তাহের শুরুতেই শুরু হয়েছে বিক্রি। ফোন গ্রাহকের হাতে পৌঁছানোর সাথে সাথেই এই ফোনে সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Realme। OTA আপডেটের মাধ্যমে Realme XT ফোনে ইনস্টল করা যাবে সাম্প্রতিকতম আপডেট। RMX1921EX_11_A.10 আপডেট ভার্সানের সাইজ 270 MB।
Realme XT ফোনে আপডেটের সাইজ 270MB
সফটওয়্যার আপডেটে Realme XT ফোনে সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে সব Realme XT ফোনে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Updates বিভাগ থেকে এই আপডেট ডাউনলোড করা যাবে।
Realme জানিয়েছে এইও আপডেটের পরে Realme XT ফোনে আরও ভালো ছবি তোলা সম্ভব হবে। এছাড়াও ক্যামেরা প্রিভিউতে পারফর্মেন্স উন্নতি হয়েছে।
Realme XT ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
il.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project