আজ দুপুর 12 টা 30 মিনিটে Realme XT লঞ্চ ইভেন্ট শুরু হবে। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার সামনে এনেছে Realme।
Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
শুক্রবার ভারতে লঞ্চ হবে Realme XT। এই ফোনের পিছনে রয়েছে 64MP ক্যামেরা। এই প্রথম ভারতে কোন ফোনের পিছনে 64MP ক্যামেরা থাকছে। আজ দুপুর 12 টা 30 মিনিটে Realme XT লঞ্চ ইভেন্ট শুরু হবে। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার সামনে এনেছে Realme। স্পেসিফিকেশন জানা গেলেও Realme XT ফোনের দাম ও কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি। আজ দুপুরে লঞ্চ ইভেন্টে এই তথ্য সামনে আনবে চিনের কোম্পানিটি।
শুক্রবার দুপরে Realme XT লঞ্চ ইভেন্ট YouTube থেকে সরাসরি দেখা যাবে। নীচে লাইভ স্ট্রিমে প্লে বাটনে ক্লিক করে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। নীল ও সাদা রঙে ভারতে পাওয়া যাবে Realme XT। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT।
Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। থাকবে 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Realme XT ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম কোন Realme ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হচ্ছে। এর সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ইতিমধ্যেই পার্ল ব্লু রঙে Realme XT ফোনের ছবি সামনে এসেছে। এর সাথেই সাদা রঙে লঞ্চ হতে পারে এই ফোন। Realme XT ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6 স্কিন চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon