সফটওয়্যার আপডেট পেল Realme XT। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে পৌঁছেছে ‘ডার্ক মোড’। সম্প্রতি সফটওয়্যার আপডেটে Realme 1, Realme U1, Realme 5 Pro আর Realme C2 ফোনে একই ফিচার যোগ হয়েছে।
Realme XT ফোনে পৌঁছল ColorOS 6.0.1 আপডেট
সফটওয়্যার আপডেট পেল Realme XT। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে পৌঁছেছে ‘ডার্ক মোড'। সম্প্রতি সফটওয়্যার আপডেটে Realme 1, Realme U1, Realme 5 Pro আর Realme C2 ফোনে একই ফিচার যোগ হয়েছে। এছাড়াও নতুন আপডেটে Realme XT ফোনে যোগ হয়েছে নতুন ইউজার ইন্টারফেস। এতদিন এই ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় শুধুমাত্র ছবি তোলা যেত। আপডেটের Realme XT ফোনের ওয়াইড ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে। উন্নতি হয়েছে ক্যামেরার জুম কোয়ালিটিতে।
RMX1921_11_A.11 ফার্মওয়্যারের হাত ধরে Realme XT ফোনে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। ইতিমধ্যেই Realme ফোরামে এই আপডেটের ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। নতুন আপডেটের সাইজ 2.87GB।
Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications