Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 মে 2026 15:10 IST
হাইলাইট
  • Redmi 17 5G ও Redmi Turbo 5 একই দিনে ভারতে লঞ্চ হতে পারে
  • Redmi 17 5G নতুন Snapdragon 4 সিরিজের চিপসেটে চলবে
  • ফোনটি 50MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে

Redmi 17 5G will succeed the Redmi 15 5G (pictured)

Photo Credit: Redmi

Redmi 17 5G আগামী মাসে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি Redmi Turbo 5 মডেলের সঙ্গে একই তারিখে নতুন বাজেট ফোন লঞ্চ করতে পারে। সংস্থা এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি, কিন্তু সূত্র দুই ফোনের লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন ফাঁস করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi 17 5G ও Redmi Turbo 5 ভারতে জুন 18 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। Redmi Turbo 5 একটি হাই-পারফরম্যান্স ফোন, যেখানে Redmi 17 5G সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি দামে লঞ্চ হবে। অর্থাৎ, একই দিনে দুই ভিন্ন ধরনের স্মার্টফোন প্রকাশ্যে আনতে চলেছে রেডমি।

Redmi Turbo 5 ও Redmi 17 5G ভারতে জুন 18 লঞ্চ হতে পারে

স্মার্টপ্রিক্স ও টিপস্টার যোগেশ ব্রার যৌথ ভাবে রেডমির দুই নতুন ফোনের ভারতীয় লঞ্চের তারিখ ফাঁস করেছে। প্রতিবেদন অনুসারে, রেডমি 17 5G একটি এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন হিসেবে বিক্রি হবে। যে সব ক্রেতারা পুরনো 4G ফোন থেকে নতুন বাজেট 5G মডেলে আপগ্রেড করতে চাইছেন, এটি তাদের জন্য ভাল বিকল্প হয়ে উঠবে। এতে উচ্চ রিফ্রেশ রেটযুক্ত LCD ডিসপ্লে থাকবে।

ডিভাইসটি Redmi 15-এর মতো 6.8 ইঞ্চির 144 হার্টজ FHD+ প্যানেল ব্যবহার করে কিনা, তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপকামিং Redmi 17 মডেলে 7,000mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। ফোনটি Snapdragon 4 সিরিজের চিপসেটে চলবে। নাম উল্লেখ না করলেও প্রসেসরটি সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 4 Gen 4 হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

এছাড়াও, রেডমির ওই নতুন স্মার্টফোনে Android 16 ভিত্তিক HyperOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা থাকবে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

প্রসঙ্গত, Redmi Turbo 5 ফোনের দাম 40,000 টাকার নিচে থাকবে বলে জানা গিয়েছে। স্পেসিফিকেশন এবং ডিজাইনের নিরিখে Redmi Turbo 5 মডেলের ভারতীয় ও চীনা ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। ফোনটি 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে লঞ্চ হবে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে।

রেডমি টার্বো 5-এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। রেডমির এই ফোন Dimensity 8500 Ultra প্রসেসরে রান করবে। ফোনে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া থাকবে, যার সঙ্গে 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  2. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  3. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  4. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  5. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  6. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  7. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  8. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  9. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  10. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.