কবে বিক্রি শুরু হচ্ছে Redmi 7A? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2019 13:26 IST
হাইলাইট
  • Redmi 7A ফোনে থাকছে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন
  • Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট

Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান থেকে

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi 7A। 6 জুন চিনে বিক্রি শুরু হবে এই ডিভাইস। মঙ্গলবার এই কথা জানিয়েছে Xiaomi। Redmi 7A ফোনে থাকছে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন। সাথে এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকছে। Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে Redmi 7A।

Redmi 7A এর দাম

Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান (প্রায় 5,500 টাকা) থেকে। 16GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 32GB স্টোরেজে Redmi 7A কিনতে 599 ইউয়ান (প্রায় 6,000 টাকা) খরচ হবে। 6 জুন চিনে বিক্রি শুরু হবে Redmi 7A।

Advertisement

Redmi 7A স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট। এই ফোনের RAM ও  স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।

Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
 
KEY SPECS
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.