Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে Redmi 7A।
Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান থেকে
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi 7A। 6 জুন চিনে বিক্রি শুরু হবে এই ডিভাইস। মঙ্গলবার এই কথা জানিয়েছে Xiaomi। Redmi 7A ফোনে থাকছে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন। সাথে এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকছে। Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে Redmi 7A।
Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান (প্রায় 5,500 টাকা) থেকে। 16GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 32GB স্টোরেজে Redmi 7A কিনতে 599 ইউয়ান (প্রায় 6,000 টাকা) খরচ হবে। 6 জুন চিনে বিক্রি শুরু হবে Redmi 7A।
ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট। এই ফোনের RAM ও স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।
Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know