আজ পাওয়া যাচ্ছে Redmi 7A, কখন শুরু সেল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2019 10:50 IST
হাইলাইট
  • Redmi 7A এর দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে
  • থাকছে 200 টাকা ডিসকাউন্ট
  • ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট

বৃহস্পতিবার দুপুর 12 টায় Redmi 7A ফ্ল্যাশ সেল শুরু হবে

বাজেট সেগমেন্টের দখল নিতে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi 7A। গত সপ্তাহে প্রথম ফ্ল্যাশ সেলে মুহুর্তে এই ফোনের স্টক শেষ হয়েছিল। বৃহস্পতিবার আবার পাওয়া যাবে Redmi 7A। এই ফোনে রয়েছে HD+ ডিসপ্লে, Snapdragon 439 চিপসেট আর 32GB স্টোরেজ। মে মাসে 13 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। তবে ভারতে Redmi 7A ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল Sony IMX486 চিপসেট। ভারতে Redmi 7A ফোনে দুই বছর ওয়্যারিন্টি দিচ্ছে চিনের কোম্পানিটি।

Redmi 7A এর দাম

2GB RAM+16GB  স্টোরেজে Redmi 7A এর দাম 5,999 টাকা। 2GB RAM+32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,199 টাকা খরচ হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

জুলাই মাসে Redmi 7A ফোনের দুটি ভেরিয়েন্টের সাথেই 200 টাকা ছাড় দিচ্ছে Xiaomi। অর্থাৎ 5,799 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে।

আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে Redmi 7A ফ্ল্যাশ সেল শুরু হবে। শুধুমাত্র Flipkart, Mi.com আর Mi Home থেকে পাওতা যাবে এই ফোন।

Redmi 7A স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট, 2GB RAM  আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।

Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
 
KEY SPECS
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.